advertisement

Mamata Banerjee on Omicron: 'স্কুল কলেজ বন্ধ করতে বলিনি...' ওমিক্রন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জরুরি বার্তা

Last Updated:

Mamata Banerjee on Omicron: যে ভাবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাতে স্কুল কলেজ খুলে রাখার সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার নির্দেশ বুধবারই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
#গঙ্গাসাগর: ফের ফিরে এসেছে সে, মানে করোনা। তবে, এবার নতুন রূপে। হ্যাঁ, গোটা দেশেই এবার নতুন দুশ্চিন্তার নাম করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যার জেরে ফের দেশে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। স্বাভাবিক কারণেই নানা বিধিনিষেধ চালু করতে হচ্ছে বিভিন্ন রাজ্যে। রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও স্কুল কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Omicron)।
যে ভাবে করোনার (Covid 19 Third Wave) তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাতে স্কুল কলেজ খুলে রাখার সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার নির্দেশ বুধবারই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ স্কুল, কলেজের পড়ুয়াদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা বাড়লে স্কুল কলেজ ফের বন্ধ হতে পারে বলে সম্ভাবনা উসকে দেন তিনি। তবে, পুরোটাই যে 'রিভিউয়ের' ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
তবে, তা নিয়ে কিছুটা ধন্দ তৈরি হওয়ায় এদিন গঙ্গাসাগর থেকে ফেরার পথে ফের বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, ''স্কুল কলেজ আমি বন্ধ করতে বলিনি। কিন্তু ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। স্কুলেও করোনা হচ্ছে। করোনা পরিস্থিতির উপর রিভিউ করতে বলেছি। প্রয়োজন বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এখনই সব কিছু বন্ধ করার দরকার নেই। স্কুলের পরিস্থিতি, কলেজ পরিস্থিতি সবদিকে নজর দেওয়া হবে।'' একইসঙ্গে লোকাল ট্রেন বন্ধ বা সংখ্যা কমানোর ক্ষেত্রেও রিভিউ করেই সিদ্ধান্ত নেওয়া হবে, এদিন গঙ্গাসাগর থেকে তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''ওমিক্রন স্প্রেড করছে বেশি। কলকাতায় বাড়ছে তার কারণ কোটি কোটি মানুষ আসছেন। মানা করতে পারব না৷ তবে নিয়ম মেনে আসতে হবে।'' একইসঙ্গে প্রশাসনের আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ''বাজারগুলোতেও দেখতে বলব। ইউপি, বিহার থেকে কেউ আসতে চাইলে কী করব। কেউ আসতে চাইলে সে প্রটোকল মেনে আসবে৷ কোভিড বেড়েছে। রিভিউ করা হচ্ছে। সিভিল অ্যাভিয়েশন কী করে দেখি।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on Omicron: 'স্কুল কলেজ বন্ধ করতে বলিনি...' ওমিক্রন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জরুরি বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement