advertisement

Mamata Banerjee in Purulia: রাজ্যে ফের শিক্ষক নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী

Last Updated:

লোকসভা নির্বাচনের আগেই পুরুলিয়ায় প্রশাসনিক সভা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের।

রাজ্যে ফের শিক্ষক নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী
রাজ্যে ফের শিক্ষক নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী
পুরুলিয়া: লোকসভা নির্বাচনের আগেই পুরুলিয়ায় প্রশাসনিক সভা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের। এদিন জঙ্গলমহলের সভায় একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী। শিক্ষক নিয়োগের কথাও জানালেন মমতা বন্দোপাধ‍্যায়।
এদিন জঙ্গলমহলের প্রশাসনিক সভা মুখ‍্যমন্ত্রী জানালেন, অলচিকি ভাষায় ৪৯ জন শিক্ষক নিয়োগ হবে। তিনি বলেন, ‘‘আমি চাইব নতুন নতুন হোটেল তৈরি হোক। ইকো ট্যুরিজম হোক। আমরা সাঁওতালি স্কুল গুলোতে ৪৯ জন অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ করছি দ্রুত। যেখানে যেখানে শিক্ষক নেই।’’
advertisement
advertisement
এদিন পুরুলিয়ার সভা থেকে ৩৬২.৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা ৩৬২.৩০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলাম। শিলান্যাস করলাম ৪ হাজার কোটি টাকার।’’
এদিন মুখ‍্যমন্ত্রী আরও জানান, ‘‘ আমরা ১ হাজার ফরেস্ট ভলান্টিয়ার নিচ্ছি।’’ পাশাপাশি তিনি জানালেন, ‘‘যারা বন্যপ্রাণীদের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছেন তাঁরা ১২ হাজার টাকা করে পাবেন। আমরা ৭৩৮ টি আবেদন পেয়েছি।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee in Purulia: রাজ্যে ফের শিক্ষক নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement