advertisement

ট্রেনে করে ছাপ্পা দিতে লোক ঢুকবে, ব্যবস্থা করতে বলেছেন রেলমন্ত্রী: বিস্ফোরক মমতা

Last Updated:

মমতা এ দিন দাবি করেছেন, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্ত দিয়েও জেলায় বাইরের লোক ঢোকানোর চেষ্টা চলছে৷

#পুরুলিয়া: ট্রেনে করে বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি৷ আর বাইরে থেকে ট্রেনে করে লোক নিয়ে আসার জন্য অফিসারদের নির্দেশ দিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী৷ এমন কি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে৷ পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে এ দিন এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার দাবি, 'আমি দায়িত্ব নিয়ে এ কথা বলছি৷'
তৃণমূল নেত্রী বলেন, 'কয়েকজন মন্ত্রী, তার মধ্যে তো একজন রেলমন্ত্রী নিজেই আছেন৷ কাউ কাউকে ডেকে বলেছেন রেলে করে দু' দিন আগে বিভিন্ন দেশের ভোট লুটেরারা আসবে৷ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে৷ তারা এলাকায় এলাকায় ঢুকবে, ছাপ্পা করবে, ভোট লুট করবে, পালিয়ে যাবে৷ অফিসাররা যেন তাঁদের খাওয়া, দাওয়ার, থাকার ব্যবস্থা করে৷'
advertisement
নিজের অভিযোগ নিয়ে আত্মবিশ্বাসী মমতা আরও বলেন, 'আপনারা রেলের স্টেশন, জংশনগুলো নজরে রাখবেন৷ বর্ডারগুলো খেয়াল রাখবেন৷ রেলের যে কথা বললাম, সেটা দায়িত্ব নিয়ে বললাম৷ কোনও একটা মিটিংয়ে এটা আলোচনা হয়েছে৷' মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যে তাঁকে এই খবর দিয়েছে তাঁর নাম তিনি বলছেন না কারণ তাতে ওই ব্যক্তির বিপদ হতে পারে৷
advertisement
advertisement
শুধু ট্রেনে করে বাইরের লোক নিয়ে এসে ভোট লুটের অভিযোগ নয়, মমতা এ দিন দাবি করেছেন, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্ত দিয়েও জেলায় বাইরের লোক ঢোকানোর চেষ্টা চলছে৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ এখনও এই সীমান্ত বন্ধ করা হয়নি৷ ফলে বাইরের থেকে লোক ঢুকে ছাপ্পা ভোট দিতে পারে৷ একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সঙ্গে হেমন্ত সোরেনের কথা হয়েছে৷ তৃণমূলের সমর্থনের হেমন্ত সোরেন রাজ্যে প্রচারেও আসবে বলে জানিয়েছেন মমতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ট্রেনে করে ছাপ্পা দিতে লোক ঢুকবে, ব্যবস্থা করতে বলেছেন রেলমন্ত্রী: বিস্ফোরক মমতা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement