advertisement

আমফানের রোষে মহিষাদল রাজবাড়ি, স্বয়ং রাজার মাথা পড়ল খসে

Last Updated:

সংগীতপ্রেমী রাজার কথা ভোলেনি মহিষাদল । সেই রাজার গর্দানে ঝড়ের কোপ! মেনে নিতে পারছে না রাজপরিবার । মন ভালো নেই প্রজাদেরও।

#মহিষাদল: আমফানে মহিষাদল রাজবাড়ির ক্ষতি হয়ে গিয়েছে মারাত্মক। ঝড়ে ভেঙেছে রাজার মূর্তি। মাথা পড়েছে খসে।
মাথা কাটা গিয়েছে রাজার । রাজবাড়ির অন্দরে ফিসফাস । প্রজাদের মধ্যেও কানাকানি । রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে ছিলেন রাজা। রাজার মতই। কোথাকার এক আমফান ঝড় এল। রাজবাড়ির মাথায় আকাশ ভেঙে পড়ল। ঝড়ের দাপটে, রাজার এখন এই হাল। রাজা সতীপ্রসাদ গর্গের মূর্তি ভেঙে গিয়েছে। ভেঙেছে মাথা।
মহিষাদলের রাজা সতীপ্রসাদ গর্গ । প্রজাবৎসল রাজার গুণকীর্তন মুখে মুখে । সংগীতপ্রেমী রাজার কথা ভোলেনি মহিষাদল । সেই রাজার গর্দানে ঝড়ের কোপ! মেনে নিতে পারছে না রাজপরিবার । মন ভালো নেই প্রজাদেরও। মহিষাদলের ইতিহাস জানা মানুষজন বলছেন এ কেমন অলক্ষুণে কাণ্ড।
advertisement
advertisement
হাতিশালে হাতি নেই। রাজত্বও সময়ের স্রোতে ভেসে গেছে। তবুও রাজপরিবারের মান সম্মান আছে। ঝড়ের সঙ্গে এঁটে উঠতে না পেরে রাজবাড়ীর বাগানে গাছ পড়েছে দেদার। তা বলে রাজার মাথা পড়বে খসে! রাজা সতীপ্রসাদ তো আর কনিষ্ক নন। তাই সতীপ্রসাদের মূর্তির ভাঙা মাথা এখন রাজবাড়ির অন্দরমহলে রাখা। সময়-সুযোগ করে মিস্ত্রি ডেকে জোড়া লাগানো হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমফানের রোষে মহিষাদল রাজবাড়ি, স্বয়ং রাজার মাথা পড়ল খসে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement