advertisement

রাস্তায় সারি সারি পড়ে রয়েছে ‘মাইক্রো জেরক্স’-র কাগজ ! মাধ্যমিকে টুকলি আটকানো কার সাধ্যি

Last Updated:

হাইটেক টুকলি আটকাতে বীরভূমের বিভিন্ন জায়গায় বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু তাতে কি ! ইচ্ছা থাকলে উপায় ঠিক হয় ৷

#বীরভূম: শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষায় বীরভূমে প্রশাসনিক কড়াকড়ি ছিল খুবই। পরীক্ষার রুমে টুকলি করতে পারেনি ছাত্রছাত্রীরা। হাইটেক টুকলি আটকাতে বীরভূমের বিভিন্ন জায়গায় বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু তাতে কি ! ইচ্ছা থাকলেই উপায় ঠিক হয় ৷
ছাত্র-ছাত্রীদের বাথরুম যাওয়া আটকাবে কে ? তবে এই টুকলি একটু অন্যরকম ৷ এই টুকলি করার আগে একটু বই পড়তে হবে,  সেই পড়া কিছুটা মনে রাখতে হবে। তারপর শরীরের কোনও এক গোপন স্থানে কিছু প্রশ্নের উত্তর মাইক্রো জেরক্স নিয়ে যাওয়া তারপর বাথরুমের কোন গোপন জায়গায় সেই সমস্ত মাইক্রো জেরক্স রেখে দেওয়া। বাকি বন্ধুদেরও জানিয়ে দেওয়া বাথরুমের কোন গোপন স্থানে রাখা রয়েছে মাইক্রো জেরক্স গুলি।তারপর পরীক্ষা রুম থেকে বাথরুমে গিয়ে প্রশ্নগুলির উত্তর গুলি এক চোখে দেখে একটু ঝালিয়ে নেওয়া তারপর যতটা মনে করা সম্ভব তা পরীক্ষার খাতায় লেখা।
advertisement
তার প্রমান গুলি পরীক্ষার পরে দেখা যাচ্ছে বীরভূমের বিভিন্ন স্কুলের আশপাশে। পরীক্ষা শেষের দিন ছাত্রছাত্রীরা বুঝিয়ে দিল যে টুকলি তারা করেছে, টুকলির মাইক্রো জেরক্স-এর ছোট ছোট টুকরো করে স্কুলের আশপাশে ছড়িয়ে দিয়ে গিয়েছে তারা। কোনো কোনো ক্ষেত্রে স্কুল পরিষ্কারের সময় ঝাঁট দিতে গিয়ে সেই ছোট ছোট টুকরোগুলিই এখন বেরিয়ে আসছে প্রকাশ্যে। তবে এই কুচি কুচি টুকলির কাগজ বেশি পাওয়া গিয়েছে শেষদিনের পরীক্ষার পর,  কারণ মাধ্যমিক চলাকালীন যদি ওই টুকরো চোখে আসতো তাহলে স্কুলগুলি আরও বেশি কড়াকড়ি শুরু করতে পারত ৷ সেই ভয়ে নিজেদের টুকলি নিজেরাই সামলে এসেছিল ছাত্রছাত্রীরা।
advertisement
advertisement
 Supratim Das
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় সারি সারি পড়ে রয়েছে ‘মাইক্রো জেরক্স’-র কাগজ ! মাধ্যমিকে টুকলি আটকানো কার সাধ্যি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement