advertisement

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব বাসের ভাড়া ফ্রি! ঘোষণা হল 'এই' জেলায়

Last Updated:

Madhyamik Exam 2024: আগামিকাল থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার মোট ৬৬২২১ জন পরীক্ষার্থী।

পরীক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রি
পরীক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রি
হলদিয়া: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি! রাত পেরোলেই মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলায় পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের বাস ভাড়া মুকুব করছে জেলার বাস মালিক সংগঠন।
আগামিকাল থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার মোট ৬৬২২১ জন পরীক্ষার্থী। ছাত্র পরীক্ষার্থী -৩১৮৬৪ জন, ছাত্রী পরীক্ষার্থী-৩৪৩৫৭ জন।
advertisement
মেইন পরীক্ষা কেন্দ্র ৭৩টি এবং সহযোগী পরীক্ষা কেন্দ্র ৩৭ টি। পূর্ব মেদিনীপুর জেলা বাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয়ছে, জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের বাস ভাড়া দিতে হবে না।
advertisement
সকাল ছটা থেকে পর্যাপ্ত বাস পাওয়া যাবে। যাতায়াতের রাস্তায় যেখানেই পরীক্ষা কেন্দ্র পড়বে, সেইসব জায়গায় স্টপেজ না থাকলেও বাস পরিষেবা পাওয়া যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব বাসের ভাড়া ফ্রি! ঘোষণা হল 'এই' জেলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement