advertisement

Lok Sabha Election 2024: ভোটের আগে বন্ধুত্বের অঙ্গীকার পুলিশের, নাকা তল্লাশিতে অহেতুক আতঙ্ক নয়

Last Updated:

Lok Sabha Election 2024: নাকা চেকিং সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রায় সময়‌ই ভয় কাজ করে। অনেকেই আবার অভিযোগ করেন, পুলিশের 'রাফ অ্যান্ড টাফ' মনোভাব নিয়ে

নাকা তল্লাশি।
নাকা তল্লাশি।
পশ্চিম বর্ধমান: জোর কদমে প্রচার চলছে অষ্টাদশ লোকসভার নির্বাচনের। ময়দানে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। লাগু হয়েছে আদর্শ আচরন বিধি। গোটা দেশজুড়ে নিরাপত্তায় বিশেষ নজর। দিকে দিকে চলছে নাকা চেকিং। রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। রাজ্যের সীমান্ত এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ মোড় অথবা গ্রামীণ রাস্তা, সব জায়গাতেই শুরু হয়েছেন নাকা চেকিং। নির্বাচনের আগে এটা অবশ্যই চেনা ছবি।
তবে নাকা চেকিং সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রায় সময়‌ই ভয় কাজ করে। অনেকেই আবার অভিযোগ করেন, পুলিশের ‘রাফ অ্যান্ড টাফ’ মনোভাব নিয়ে। কিন্তু নির্বাচনের আগে এই জায়গার নাকা চেকিংয়ে ধরা পড়ছে অন্য ছবি। যেখানে নাকা চেকিং সম্পর্কে মানুষের ভয় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কর্মীরা। নাকা চলাকালীন ‘সাধু ব্যবহারের’ দিকেই নজর পুলিশ কর্মীদের। গাড়ি চালক বা গাড়ির কোনও যাত্রী, অথবা বাইক চালককে তল্লাশি চালানোর সময় অহেতুক বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে যাত্রীরা কেউ ভয় না পান সেদিকে নজর রেখেছেন পুলিশকর্মীরা।
advertisement
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, কন্ট্রোল রুমের নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি। কখনও গ্রামীণ রাস্তায়, কখনও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চলছে তল্লাশি। সকাল, দুপুর অথবা রাত- দিনের বিভিন্ন সময়ে চলছে নাকা চেকিং। তীব্র গরমেও নিজেদের কর্তব্য পালন করছেন পুলিশ কর্মীরা। মূলত নির্বাচনের আগে নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তার জন্যই বিশেষ নজরদারি চলছে। তারই মধ্যে এবার অতিরিক্ত নজর দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের বন্ধুবৎসল ব্যবহারের উপর। আর তাতে খুশি সাধারণ মানুষ।
advertisement
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের আগে বন্ধুত্বের অঙ্গীকার পুলিশের, নাকা তল্লাশিতে অহেতুক আতঙ্ক নয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement