আত্মীয়ের বাড়িতে নেমতন্ন খেতে এসে ভরা নদীতে তলিয়ে গেল ভাইবোন, শোকের ছায়া এলাকায়
Last Updated:
এলাকার মানুষ তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে দুই জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।
#জগদীশপুর: জলে ঢুবে ভাই বোনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রামে। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বিন্দোলের বাসিন্দা স্বপন প্রামানিক, জগদীশপুরে পিসির বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। জগদীশের ছেলে ৯ বছরের সাগর প্রামানিক নাগর নদীর জলে খেলা করতে গিয়ে তলিয়ে যায়। বড় বোন সুস্মিতা প্রামানিক ভাইকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধারে জলে ঝাপ দিলে সেও জলে তলিয়ে যায়। এলাকার মানুষ তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে দুই জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 21, 2019 4:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আত্মীয়ের বাড়িতে নেমতন্ন খেতে এসে ভরা নদীতে তলিয়ে গেল ভাইবোন, শোকের ছায়া এলাকায়








