advertisement

লক আপে যুবকের মৃত‍্যুর জের, পুলিশের সঙ্গে হাতাহাতি উত্তেজিত জনতার

Last Updated:
#শিয়ালদহ: পুলিশ লক আপে যুবকের মৃত‍্যুর জের। তার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ থেকে হাসনাবাদ-শিয়ালদহ শাখার লেবুতলা স্টেশনে রেল অবরোধ চলে।তিন ঘণ্টা দশ মিনিট পর উঠে যায় অবরোধ। ৩মে ফণী আতঙ্কে বেশ কয়েকটি ট্রেন হাসনাবাদ শাখায় বাতিল করা হয়। ঘোষণা ছাড়াই ট্রেন বাতিলের প্রতিবাদে বারাসত স্টেশনে ভাঙচুর করেন উত্তেজিত জনতা।
এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে রেল পুলিশ। পুলিশ লক আপেই মৃত‍্যু হয় বিশেষভাবে সক্ষম যুবক গৌতম মণ্ডলের। এই মৃত‍্যুর প্রতিবাদে বৃহস্পতিবার লেবুতলা স্টেশনে রেল অবরোধ করেন জনতা। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এলে তাঁদের সঙ্গে হাতাহাতি হয় উত্তেজিত জনতার। পুলিশকে লক্ষ‍্য করে ইঁটবৃষ্টি, পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করে জনতা।শিয়ালদহ-হাসনাবাদ শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক আপে যুবকের মৃত‍্যুর জের, পুলিশের সঙ্গে হাতাহাতি উত্তেজিত জনতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement