advertisement

হাওড়ায় স্বামীকে মাথা থেঁতলে খুন করল 'বৃহন্নলা' স্ত্রী

Last Updated:

মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বাঁকড়া থানার পুলিশ৷ মৃতের নাম সুনীল, পেশায় টোটো চালক৷ কয়েক মাস আগেই বাবলির সঙ্গে বিয়ে হয় বালিটিকুরির বাসিন্দা সুনীলের৷

Debasish Chakraborty
#বাঁকড়া: টাকা পয়সা নিয়ে গণ্ডগোলে স্বামীকে মাথা থেঁতলে খুন করলো স্ত্রী৷ খুনের পর নিজেই প্রতিবেশীদের ডেকে খুনের কথা স্বীকার করে থানায় আত্মসমর্পণও করলেন বাঁকড়ার বাসিন্দা বাবলি৷ স্ত্রী বৃহন্না সম্প্রয়াদের বলে জানা গিয়েছে৷
মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বাঁকড়া থানার পুলিশ৷ মৃতের নাম সুনীল, পেশায় টোটো চালক৷ কয়েক মাস আগেই বাবলির সঙ্গে বিয়ে হয় বালিটিকুরির বাসিন্দা সুনীলের৷ প্রতিবেশীরা জানান, বাবলি এলাকার বৃহন্নলা সম্প্রদায়ের সদস্য ছিলেন৷ কাজে বেরিয়ে সুনীলের সঙ্গে আলাপ হয় বাবলির৷ সেখান থেকেই প্রেম ও বিয়ে করেন দুজনে৷ সুনীল আদতে জগৎবল্লভপুরের বাসিন্দা৷ বছর পাঁচেক হল বালিটিকুরি এলাকায় বসবাস শুরু করতেন৷
advertisement
advertisement
পুলিশি জেরায় বাবলি বলে, 'বিয়ের পর থেকেই সুনীল সে ভাবে কোনও কাজ করতো না৷ আমার রোজগারের টাকায় বন্ধু-বান্ধবদের নিয়ে সারাদিন ফুর্তি করত ৷ বাধা দিলে লোকজন নিয়ে এসে হামলা চালাতো সুনীল ও তার সাকরেদরা৷' বাবলি জানায়, স্বামী ও তাঁর বন্ধুদের এই কাজকর্মের জন্য তার সম্প্রদায় ক্রমশই তাকে দূরে ঠেলে দিচ্ছিল৷ সেই রাগ থেকেই শনিবার সন্ধ্যায় স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তারপর ভারী কিছু দিয়ে তার মুখ থেঁতলে খুন করে সে৷ প্রথমে দেহ লোপাট করার পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত বদলে নিজেই আত্মসমর্পণ করে৷
advertisement
মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে খুনের ঘটনার শুরু করেছে পুলিশ৷ বাবলি একাই তার স্বামীকে খুন করল না, নাকি এর পিছনে আরও কারও হাত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ৷
আরও ভিডিও:
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়ায় স্বামীকে মাথা থেঁতলে খুন করল 'বৃহন্নলা' স্ত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement