advertisement

Alipurduar News: অবশেষে আতঙ্কের অবসান! ফালাকাটায় খাঁচাবন্দি লেপার্ড

Last Updated:

Alipurduar News: লেপার্ডের বদলে সপ্তাহখানেক আগে খাঁচাবন্দি হয়েছিল কুকুর। অবশেষে ফালাকাটার তিনবিঘা গ্রামে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক লেপার্ড। যার ফলে স্বস্তির নিশ্বাস ফেললেন গ্রামবাসীরা।

লেপার্ডটি 
লেপার্ডটি 
আলিপুরদুয়ার: লেপার্ডের বদলে সপ্তাহখানেক আগে খাঁচাবন্দি হয়েছিল কুকুর। অবশেষে ফালাকাটার তিনবিঘা গ্রামে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক লেপার্ড। যার ফলে স্বস্তির নিশ্বাস ফেললেন গ্রামবাসীরা।
কয়েকদিন ধরেই এই ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় লেপার্ডের অত্যাচারে অতিষ্ট হয়ে যান এলাকার বাসিন্দারা। এলাকায় একটার পর একটা শুকর, ছাগল, বাছুর খেয়ে সাবাড় করছিল। এমনই অভিযোগ এলাকাবাসীদের। খবর দেওয়া হয় জলদাপাড়া পশ্চিম রেঞ্জ অফিসে।
বন দফতরের পক্ষ থেকে পাতা হয় খাঁচা। কিন্তু এক সকালে এলাকার বাসিন্দারা জানান সপ্তাহ খানেক আগে একদিন সকালে ওই খাঁচায় দেখা মিলেছিল কুকুরের। লেপার্ডের হদিশ আর মিলছিল না। এরপর এদিন লেপার্ডটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা যায় সপ্তাহ দুয়েকের মাথায় লেপার টি ধরা পড়েছে। এটি একটি মাদি লেপার্ড বলে জানা যায়। যার দাঁত ও নখ সম্পূর্ণ হয়ে গিয়েছে। শিকার ধরার ক্ষমতাও অনেকটা কম হয়ে গিয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। লেপার্ড টিকে দক্ষিণ খয়ের বাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Alipurduar News: অবশেষে আতঙ্কের অবসান! ফালাকাটায় খাঁচাবন্দি লেপার্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement