advertisement

Laxmir Bhandar: 'চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, মহিলারা মাসে পাবেন ৩ হাজার টাকা!' ফ্লেক্স ঘিরে প্রবল চাঞ্চল্য

Last Updated:

Laxmir Bhandar: লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার চালিয়েছিল তৃণমূল।

ফ্লেক্স ঘিরে চাঞ্চল্য
ফ্লেক্স ঘিরে চাঞ্চল্য
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’? আবেদনের দিনক্ষণ জানিয়ে টাঙালো ফ্লেক্স, চাঞ্চল্য এলাকায়। শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার, মিলবে ৩০০০ টাকা! কবে থেকে আবেদন জানানো যাবে তার দিনক্ষণ উল্লেখ করে টাঙানো হল ফ্লেক্স। শনিবার এমনই ছবি ধরা পড়ল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালে। ফর্মের জন্য ‘মিথ্যাবাদী’ বিজেপি নেতাদের কাছে যোগাযোগ করার কথাও উল্লেখ করা হয়েছে ফ্লেক্সে। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার চালিয়েছিল তৃণমূল। আর তার পালটা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-কে সামনে রেখে প্রচার ছিল বিজেপি নেতাদের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-কে সামনে রেখেছিলেন ভোট প্রচারে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও প্রচারে বেরিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে ৩০০০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেদিনীপুরে আসনটি বিজেপির হাতছাড়া হলেও কেন্দ্রে পুনরায় ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।
advertisement
advertisement
ফলে ভোট প্রচারে প্রতিশ্রুতি দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার বিজেপি চালু করবে না কেন? যা নিয়ে তরজা তৃণমূল-বিজেপির। স্থানীয় গ্রামের মহিলা হীরা পাতর বলেন, “বিজেপির লোকজন ভোট প্রচারে আমার বাড়ি গিয়ে বলেছিল, কেন্দ্রে মোদি সরকার এলে ৩০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। এখন তো কেন্দ্রে মোদি সরকার, তাহলে দিক এবার।” যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলের পোস্টার রাজনীতিতে মানুষ বিভ্রান্ত হবে না।
advertisement
উল্লেখ্য, মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে চলে যায়। লোকসভা নির্বাচনে এই সংসদে বিজেপির অগ্নিমিত্রা পাল তৃণমূলের জুন মালিয়ার থেকে ৩ ভোটে এগিয়ে। তারপরই পড়লো অন্নপূর্ণা ভাণ্ডারের ফ্লেক্স। তাতে লেখা রয়েছে, “গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার ৩০০০ টাকা। নীচে লেখা রয়েছে আবেদন করতে পারবেন ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। ফর্মের জন্য যোগাযোগ করুন বিজেপির মিথ্যাবাদী নেতাদের কাছে। প্রচারে গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদ।” কারা টাঙালো এই ফ্লেক্স?
advertisement
বিজেপির দাবি, তৃণমূলের লোকজনই এই ফ্লেক্স টাঙিয়েছে। শনিবার সকাল থেকে ফ্লেক্স দেখে তার সামনে ভিড় জমান গ্রামবাসীরা। স্থানীয় তৃণমূল নেতা গৌতম বিশই বলেন, “কারা ফ্লেক্স টাঙিয়েছে বলতে পারব না। তবে বিজেপির কার্যকর্তারা ভোট প্রচারে বেরিয়ে বলেছিল কেন্দ্রে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। ফলে গ্রামবাসীরা এখন দাবি করছে।” বিজেপির মন্ডল সভাপতি সুজিত জানা বলেন, “তৃণমূলের নেতারা এইসব পোস্টার দিয়ে এলাকায় বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ তা মেনে নেবে না। আমরা বলছি রাজ্যে বিজেপি সরকার এলে ৫০০০ টাকা করে মাসে অন্নপূর্ণা ভাণ্ডার মাতৃশক্তিকে দেওয়া হবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmir Bhandar: 'চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, মহিলারা মাসে পাবেন ৩ হাজার টাকা!' ফ্লেক্স ঘিরে প্রবল চাঞ্চল্য
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement