advertisement

ভয়ানক! জাহাজটা যেতেই জল থেকে আর উঠলেন না যুবক...! পিকনিকের মাঝেই সব শেষ

Last Updated:

Drowning Death: কুলপিতে পিকনিক করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেলেন ১ যুবক। 

ভয়ানক! জাহাজটা যেতেই জল থেকে আর উঠলেন না যুবক...! পিকনিকের মাঝেই সব শেষ
ভয়ানক! জাহাজটা যেতেই জল থেকে আর উঠলেন না যুবক...! পিকনিকের মাঝেই সব শেষ
আনিশ উদ্দিন মোল্লা, কুল্পি: পিকনিক করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল এক যুবক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুলপি থানার বেলপুকুর এলাকার পহেলা ঘেরিতে। নিখোঁজ যুবক সত্যজিৎ মন্ডল (১৮) নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন- থ্যাবড়া না লম্বা? আঙুলের নখই বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ! মিলিয়ে নিন ব্যক্তিত্বের ধরন
জানা যায়, কুল্পির পহেলা ঘেরির হুগলি নদীর তীরে আজ পরিবার ও বন্ধুদের সাথে পিকনিক করতে যান সত্যজিৎ মন্ডল। দুপুরে বন্ধুদের সঙ্গে হুগলি নদীতে স্নান করছিলেন সত্যজিৎ মন্ডল। সেই সময় হুগলি নদীতে একটি জাহাজ গেলে জাহাজের ঢেউয়ে তলিয়ে যান তিনি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যান কুলপি থানার পুলিশ। নিখোঁজ যুবকের খোঁজে হুগলি নদীতে তল্লাশি চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয়ানক! জাহাজটা যেতেই জল থেকে আর উঠলেন না যুবক...! পিকনিকের মাঝেই সব শেষ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement