advertisement

এই 'ম্যাজিক রাখি' পরলে বাড়িতে আস্ত বাগান করতে পারবেন! কারা করেছ এসব?

Last Updated:

চোখ খুললেই সবুজের ছোঁয়া। হাতের রাখিতে লুকিয়ে থাকবে লাউ, কুমড়া, শসা, লেবু এবং পেয়ারার বীজ।

+
বীজ

বীজ দিয়ে তৈরি রাখি।

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: বর্ষায় বনসৃজনের অভিনব ভাবনা! বীজের রাখি নজর কেড়েছে বাংলায় । চোখ খুললেই সবুজের ছোঁয়া। হাতের রাখিতে লুকিয়ে থাকবে লাউ, কুমড়া, শসা, লেবু এবং পেয়ারার বীজ। রাখি পড়লেই মনে পড়ে যাবে গাছের কথা এবং পরিবেশের কথা। এই রাখি মনে করিয়ে দেবে শিশু পাচার, নারী পাচার, বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধিগুলিকেও।
নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে প্রতিবছর। এ বছরও তার অন্যথা হল না। নদিয়ার কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতির স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিবছরের ন্যায় এবারও নতুন রাখি বাজারে আনলেন। লাউ, কুমড়োর বীজ, শসার বীজ ও পেস্তা বাদামের খোলা দিয়ে অভিনব রাখি তৈরি করছেন তাঁরা। সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম রাখার চেষ্টা করা হয়েছে। পাঁচ টাকা, দশ টাকায় মিলছে এই অভিনব রাখি।
advertisement
advertisement
বিগত বছরের রাখির সংগ্রহও থাকছে। যেমন পাটের তৈরি, কাঠের গুঁড়ো, কচুরিপানা, ধানের তৈরি, কাপড়ের তৈরি, তালপাতার রাখি। এই সমস্ত রাখি সাধারণ মানুষের হাতে যাতে পৌঁছায়, সেই জন্য মূল্য রাখা হয়েছে ১০ থেকে ২০ টাকা। ফলে বাজারে এই রাখির চাহিদা ক্রমেই বাড়ছে। নজরকাড়া এই রাখি ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে । আর এই রাখি বানিয়ে স্থানীয় মেয়েরা স্বনির্ভর হচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চন্দননগর সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস জানান, তাঁদের স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা প্রতিবছর রাখিতে অভিনবত্ব আনেন। যার ফলে বাজারে এই রাখির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলেই তারা জেলার মধ্যে স্বয়ম্ভর গোষ্ঠী হিসেবে কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যেই নয়, নদিয়া জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস মহিলাদের ভুয়সী প্রশংসা করলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই 'ম্যাজিক রাখি' পরলে বাড়িতে আস্ত বাগান করতে পারবেন! কারা করেছ এসব?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement