advertisement

Konnagar boy murder: কোন্নগরে বালক খুনের পিছনে কি এক রহস্যময়ী? তিন দিন পরেও উত্তর খুঁজছে পুলিশ

Last Updated:

গত শুক্রবার কোন্নগরের কানাইপুর এলাকায় নিজের বা়ড়িতেই খুন হয় আট বছরের একটি বালক৷ ছুরি, ইট, বাড়িতে রাখা মূর্তি দিয়ে নৃশংস ভাবে আঘাত করে বালককে হত্যা করা হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
রানা কর্মকার, কোন্নগর: ৭২ ঘণ্টা পার হয়েছে৷ এখনও অধরা কোন্নগরে নৃশংস ভাবে বালক খুনে অভিযুক্ত৷ তবে চতুর্থ শ্রেণির ছাত্র খুনের ঘটনায় আপাতত পুলিশের নজরে একটি সিসিটিভি ফুটেজ৷ সেই ফুটেজকে হাতিয়ার করেই এক রহস্যময়ীর খোঁজ চালাচ্ছে পুলিশ৷
গত শুক্রবার কোন্নগরের কানাইপুর এলাকায় নিজের বা়ড়িতেই খুন হয় আট বছরের একটি বালক৷ ছুরি, ইট, বাড়িতে রাখা মূর্তি দিয়ে নৃশংস ভাবে আঘাত করে বালককে হত্যা করা হয়৷
advertisement
নৃশংস এই হত্যাকাণ্ডের পরই তদন্তে নামলেও এখনও রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ৷ কেন শিশুটিকে এ ভাবে খুন করা হল, খুনের নেপথ্যেই বা কে রয়েছে, সেই প্রশ্নের উত্তর মেলেনি৷ তবে সূত্রের খবর, পুলিশের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করেই আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷
advertisement
গত শুক্রবার সন্ধ্যা সাত থেকে সাড়ে সাতটার মধ্যে ওই ছাত্রকে খুন করা হয়৷ পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই সময়ের আশেপাশেই চুড়িদার পরিহিত এক মহিলা নিহত বালকের বাড়িতে যাওয়ার রাস্তা দিয়ে বেরিয়ে আসছে৷ ওই মহিলার মুখে মাস্ক পরা ছিল৷ ওই রহস্যময়ীর পরিচয় কী, আপাতত তারই সন্ধান করছে পুলিশ৷
advertisement
ফুটফুটে ওই বালককে কে এ রকম নৃশংস ভাবে খুন করল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকাবাসীও৷ তাঁদেরও আশা, খুব শিগগিরই আততায়ীকে গ্রেফতার করতে পারবে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Konnagar boy murder: কোন্নগরে বালক খুনের পিছনে কি এক রহস্যময়ী? তিন দিন পরেও উত্তর খুঁজছে পুলিশ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement