advertisement

মোদির সভায় পৌঁছতে না পেরে বিজেপি কর্মীদের বেধড়ক মারে জখম ১০ পুলিশ

Last Updated:

ধানমন্ত্রীর সভা উপলক্ষ্যে আজ সকাল থেকেই সাজো সাজো রব মেদিনীপুরে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকাটিকে ৷

#মেদিনীপুর: প্রধানমন্ত্রীর সভা উপলক্ষ্যে আজ সকাল থেকেই সাজো সাজো রব মেদিনীপুরে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকাটিকে ৷ কড়া পুলিশি প্রহরায় একটি মাছি গলারও জো ছিল না ৷ এরফলে প্রবল যানজটে থমকে যায় গোটা মেদিনীপুর ৷ কিন্তু তা মানতে নারাজ বিজেপি কর্মীরা ৷ মোদির সভায় যাওয়ার পথে বাস ইচ্ছেকৃতভাবে আটকে দেওয়ার অভিযোগে পুলিশকে বেধড়ক মারধর করল বিজেপি কর্মীরা ৷ খড়গপুর গ্রামীণ থানার সিভিক ভলান্টিয়ার সহ ১০ জন পুলিশকর্মী গুরুতর আহত হন ৷
প্রধানমন্ত্রীর সভা শুরুর আগেই ঘটনাটি ঘটে ৷ খড়গপুরের চৌরঙ্গি মোড়ে থমকে যায় ৫ ৬টি বিজেপি কর্মীদের বাস ৷ সেই ঘটনাকে কেন্দ্র করেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ গাড়িগুলি আটকে ধীরে ধীরে ছাড়া হচ্ছিল ৷ একসময় গাড়ি ছাড়াই বন্ধ হয়ে যায় ৷ এদিকে ঘড়ির কাঁটায় দ্রুতগতিতে এগোচ্ছিল সময় ৷ বেলা ১টা বেজে গেলেও চৌরঙ্গি মোড়েই থমকে ছিল বিজেপি সমর্থকদের গাড়িগুলি ৷ এরপরই বিজেপি কর্মীরা অধৈর্য হয়ে বাস থেকে নেমে বাঁশ, লাঠি নিয়ে বেধড়ক মারধর করে ওই এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের ৷
advertisement
আহত পুলিশকর্মীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৷
advertisement
বিজেপি কর্মীদের অভিযোগ, শাসক দলের মদতে পুলিশ ইচ্ছাকৃতভাবেই দলীয় কর্মীদের গাড়ি আটকে দিয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, মোদীর সভার জন্য বহু গাড়ি একসঙ্গে মেদিনীপুরে ঢোকে ৷ যার জন্য শহর যানজটে অবরুদ্ধ হয়ে যাওয়ায় গাড়ি ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোদির সভায় পৌঁছতে না পেরে বিজেপি কর্মীদের বেধড়ক মারে জখম ১০ পুলিশ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement