advertisement

নতুন রূপে কালনা, বাড়বে পর্যটকের সংখ্যা

Last Updated:

১ কোটি ৭০ লক্ষ টাকার প্রজেক্ট হবে। রামধনুর রঙে আলোকিত হয়ে উঠবে মন্দির চত্বর। ২৬ জানুয়ারি ও ১৫ আগস্টে তেরঙ্গা আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দিরগুলি

কালনার ঐতিহাসিক স্থানগুলি
কালনার ঐতিহাসিক স্থানগুলি
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: পুজোর আগেই সেজে উঠতে চলেছে কালনা। নতুন আলোর সাজে কালনা রাজবাড়ি, ১০৮ শিব মন্দির চত্বর সাজিয়ে তোলা হচ্ছে। এই পদক্ষেপ আরও বেশি পর্যটকদের আকর্ষণ করবে বলে মত কালনাবাসীর। বুধবার কালনার ১০৮ শিব মন্দির এবং রাজবাড়ি চত্বরে আলো বসানোর স্থানগুলি খতিয়ে দেখেন কালনার পুরপ্রধান, উপ-পুরপ্রধান এবং বরাত পাওয়া সংস্থার কর্মী ও ইঞ্জিনিয়াররা।
এই দুই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থানে এর আগেও সুদৃশ্য আলো বসানো ছিল। কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। এরপর আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার সঙ কালনা পুরসভার কয়েকটি বিষয় নিয়ে মতপার্থক্যের জন্য এই সংক্রান্ত কাজ বেশ কিছুদিন থমকে থাকে। তবে ২০১৩ সালে এই নিয়ে জট কাটে। তারপরেই এই বিষয়ে বিশেষ উদ্যোগ শুরু হয়।
advertisement
আরও পড়ুন: তৃণমূল কর্মীকে জেলা সম্পাদক করার অভিযোগ, কার্যালয়ে তালা ঝুলিয়ে বিজেপি’তে বিক্ষোভ
এদিন কালনার পুরপ্রধান আনন্দ দত্ত বলেন, ১ কোটি ৭০ লক্ষ টাকার প্রজেক্ট হবে। রামধনুর রঙে আলোকিত হয়ে উঠবে মন্দির চত্বর। ২৬ জানুয়ারি ও ১৫ আগস্টে তেরঙ্গা আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দিরগুলি।
advertisement
আরও পড়ুন: এখানে বৃষ্টি পড়লেই হামলে ঢুকে পড়ে হাতি! আম ও ছালা দুই যাওয়ার জোগাড়
উল্লেখ্য, এর আগেই এখানে সার্কিট টুরিজমের উদ্যোগ নেওয়া হয়েছে। কালনার ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। সেখানে এই নতুন আলোকমালায় শহরের দুই ঐতিহ্যবাহী স্থান নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা আরও বেশি পর্যটককে আকর্ষণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নতুন রূপে কালনা, বাড়বে পর্যটকের সংখ্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement