advertisement

Kali Puja 2025: বলরামপুরের 'জাগ্রত' বামাকালী! পুজোয় রয়েছে বিশেষ প্রথা, দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা

Last Updated:

দুর্গোৎসবের আনন্দের রেশ কাটতে না কাটতেই শ্যামার আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। ‌পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম বলরামপুরের করমা গ্রামের বামা কালী।

+
বামা

বামা কালীপুজো

বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দুর্গোৎসবের আনন্দের রেশ কাটতে না কাটতেই শ্যামার আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। ‌পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম বলরামপুরের করমা গ্রামের বামা কালী। ২০০ বছরের পুরনো এই কালীপুজো। সাধারণত কালীপুজোয় পৌরহিত্যের দায়িত্বভার থাকে ব্রাহ্মণের উপর কিন্তু সেই চিরাচরিত প্রথাকে ভেঙে এক ব্যতিক্রমী পুজো হয় এই মন্দিরে।
করমা গ্রামের এই বামা কালীর পুজো হয় অব্রাহ্মণ পরিবারের হাতে। প্রজন্মের পর প্রজন্ম এই ভাবেই কর্মকার পরিবার জাগ্ৰত মা বামা কালীর পুজো করে আসছেন।
বহু দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই পুজোয়  আসেন। বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছেন মহাবীর কর্মকার। তিনি এই পুজো করে আসছেন বিগত ৫৮ বছর ধরে। শুধু পুজো নয় প্রতিমাও নিজের হাতে গড়েন তিনি।
advertisement
advertisement
এ বিষয়ে মহাবীর কর্মকার বলেন, বছরের পর বছর তাদের পূর্বপুরুষেরা যে নিয়ম রীতি মেনে এই পুজো করেছেন তিনিও সেই ভাবেই এই কালীপুজো করে আসছেন। তাদের মন্দিরের মা কালী খুবই জাগ্রত। ভক্তের মনোবাসনা পূরণ করেন মা। বংশপরম্পরায় আগামী দিনেও তারা এই পুজো করবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালী পুজোকে কেন্দ্র করে বলরামপুরের করমা গ্রাম একেবারেই উৎসবের চেহারা নেয়। কাতারে কাতারে ভক্তের সমাগম হয় এই মন্দিরে। বিগত ২০০ বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে বলরামপুরের এই কালীপুজো। সারা বছর গোটা গ্রাম এই পুজোর অপেক্ষায় থাকে। জেলার অন্যতম প্রাচীন পুজো এটি। ‌
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বলরামপুরের 'জাগ্রত' বামাকালী! পুজোয় রয়েছে বিশেষ প্রথা, দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement