advertisement

Joint Entrance Exam: জয়েন্টের র‍্যাঙ্কে কারচুপি! মেডিক‍্যাল কলেজে ভর্তি হতে এসে গ্রেফতার ছাত্রী

Last Updated:

Joint Entrance Exam: জয়েন্টের র‍্যাঙ্ক কার্ড এডিট করে এমবিবিএস-এর প্রথম বর্ষে ভর্তি হতে এসে গ্রেফতার এক ছাত্রী। নদিয়ার কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের ঘটনা।

জয়েন্টের র‍্যাঙ্কে কারচুপি!
জয়েন্টের র‍্যাঙ্কে কারচুপি!
জয়েন্টের র‍্যাঙ্ক কার্ড এডিট করে এমবিবিএস-এর প্রথম বর্ষে ভর্তি হতে এসে গ্রেফতার এক ছাত্রী। নদিয়ার কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের ঘটনা। গতকাল শ্রেয়া হালদার নামে কল্যাণী থানার আনন্দনগরের বাসিন্দা এমবিবিএস কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি হতে আসে। কাগজপত্র পরীক্ষা করার সময় দেখা যায় জয়েন্টের র‍্যাঙ্ক কার্ডের QR কোড স্ক্যান করলে অন্য তথ্য আসছে।
জয়েন্ট পরীক্ষায় শ্রেয়া অল ইন্ডিয়া র‍্যাঙ্ক করে ৪৪৫৯৭৩। কিন্তু যে অ্যালটমেন্ট কার্ড নিয়ে এসেছে তাতে রয়েছে ৪৪৫৭৩। মাঝের ৯ সংখ্যাটি তুলে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজের আরও দাবি, এমনকী অ্যালোটমেন্ট কার্ডে তারিখ দেওয়া থাকেনা। যে অ্যালটমেন্ট কার্ড নিয়ে এসেছে তাতে নোডাল অফিসারের ডিটেলস দেওয়া রয়েছে। বাস্তবে নোডাল অফিসারের কোন তথ্য দেওয়া থাকে না। পাশাপাশি মেডিকেল কলেজের নামও ভুল লেখা রয়েছে।
advertisement
advertisement
বিষয়টি তখনই ছাত্রী ও তাঁর বাবাকে জিজ্ঞাসা করলে অস্বীকার করেন তাঁরা।সঙ্গে সঙ্গে কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকেও পরীক্ষা করে জানা যায় পুরো বিষয়টি ভুল। ইতিমধ্যেই কল্যাণী মেডিকেল কলেজের পক্ষ থেকে কল্যাণী থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কল্যানী থানার পুলিশ গতকাল রাতে ছাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে রাতে গ্রেফতার করে। ধৃত ছাত্রীকে আজ কল্যাণী আদালতে পেশ। যদিও এই বিষয়ে মুখ খোলেনি ছাত্রী ও তাঁর বাবা।ধৃত ছাত্রীর বিরুদ্ধে আইপিসি ৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলা রুজু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joint Entrance Exam: জয়েন্টের র‍্যাঙ্কে কারচুপি! মেডিক‍্যাল কলেজে ভর্তি হতে এসে গ্রেফতার ছাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement