advertisement

Jamai Sasthi Special Sweets: জামাইষষ্ঠীতে চেটেপুটে সাফ হবে থালা, জামাই আদরে এবার পাতে রাখুন চকলেট পোহা পিঠে ও লাড্ডু! কোথায় পাবেন?

Last Updated:

Jamai Sasthi Special Sweets: এবারের জামাইষষ্ঠীতে তার তৈরি স্পেশাল চকলেট পোহা পিঠে মিষ্টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এলাকায়। পাশাপাশি, চকলেট দিয়ে তৈরি বিশেষ লাড্ডুও এবার নতুন জামাইদের মিষ্টিমুখে বাজার দখল করবে বলেই মনে করছেন দোকান মালিক।

+
চকলেট

চকলেট পোহা পিঠা সন্দেশ

উত্তর ২৪ পরগনা: এবার জামাইষষ্ঠীতে জামাই আদরে, পাতে পড়তে চলেছে এই বিশেষ চকোলেট মিষ্টি। ইতিমধ্যেই এই মিষ্টি তৈরির জন্য কারিগর রত্ন সম্মান পেয়েছেন অশোকনগরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী দীপক পাল।
এক স্বনামধন্য চকোলেট কোম্পানির তরফ থেকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয় অশোকনগর কল্যাণগড় বাজারের বিখ্যাত মিষ্টির দোকান পাল সুইটস এর মালিক দীপক বাবুকে। এবারের জামাইষষ্ঠীতে তার তৈরি স্পেশ্যাল চকোলেট পোহা পিঠে মিষ্টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এলাকায়।
advertisement
advertisement
পাশাপাশি, চকোলেট দিয়ে তৈরি বিশেষ লাড্ডুও এবার নতুন জামাইদের মিষ্টিমুখে বাজার দখল করবে বলেই মনে করছেন দোকান মালিক। বিশেষ প্রক্রিয়ায় তৈরি চকোলেট ব্যবহার করে এই সন্দেশ এখন চেখে দেখছেন অনেকেই। কম মিষ্টির এই চকলেট পোহা পিঠে ও চকলেট লাড্ডু  এবার খেতে পারবেন সব বয়সের জামাইরাই।
advertisement
এই চকলেটের গোটা মিষ্টির দাম রাখা হয়েছে ৩০ টাকা এবং হাফ চকলেট পোহা পিঠের দাম রাখা হয়েছে ১৫ টাকা, আর চকলেট লাড্ডুও বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। ইতিমধ্যেই জামাইষষ্ঠীর আগে বেশ কিছু অর্ডারও মিলেছে এই বিশেষ মিষ্টির। দোকানের অন্যান্য মিষ্টির থেকে এখন অনেকাংশেই তাই বেশি বিক্রি হচ্ছে নতুন ধরনের এই চকলেটের দুটি আইটেম। ক্রেতারাও বেশ খুশি এই নতুন ধরনের মিষ্টি পেয়ে।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi Special Sweets: জামাইষষ্ঠীতে চেটেপুটে সাফ হবে থালা, জামাই আদরে এবার পাতে রাখুন চকলেট পোহা পিঠে ও লাড্ডু! কোথায় পাবেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement