advertisement

Indian Railway: রেলযাত্রীদের জন‍্য বড় সুখবর! খড়্গপুর ডিভিশনের একাধিক স্টপেজে থামবে গুরুত্বপূর্ণ ট্রেন

Last Updated:

এবার যাত্রীদের জন্য সুখবর। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার যাত্রীদের জন্য সুখবর। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন। ইতিমধ্যেই ট্রেন থামার এই কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে খড়্গপুর ডিভিশন। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বিভিন্ন স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন থামানোর।
একাধিকবার স্মারকলিপিও দিয়েছে বিভিন্ন সংগঠন থেকে রাজনৈতিক দলগুলি। রবিবার সব দিক বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্তর্গত ১৩ টি স্টেশনের থামবে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। স্বাভাবিকভাবে খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে।
advertisement
advertisement
দক্ষিণ ভারত যাতায়াতে বেশ সুবিধা হবে বলেই মনে করছে সকলে।  বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ২২৮৯০ পুরি-দিঘা এক্সপ্রেস ৭ সেপ্টেম্বর থেকে, ২২৮৭৪ বিশাখাপত্তনম-দীঘা এক্সপ্রেস ৫ সেপ্টেম্বর থেকে, ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস ৬ সেপ্টেম্বর এবং ২২৬৪৪ পাটনা এর্নাকুলাম এক্সপ্রেস ৫ সেপ্টেম্বর থেকে জলেশ্বর স্টেশনে দাঁড়াবে। একইভাবে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, পুরী-শালিমার ডাউন ২২৮৩৬ ট্রেনের স্টপেজের। অবশেষে সেই দাবিও মেনে নিয়েছে রেল। আগামী ৩ সেপ্টেম্বর থেকে দাঁড়াবে বেলদা স্টেশনে।
advertisement
একইভাবে পূর্ব মেদিনীপুরের মেচেদা, তমলুক, কাঁথি, পাঁশকুড়াতে একাধিক ট্রেনের স্টপেজ চালু করেছে খড়গপুর ডিভিশন। জানান হয়েছে, ২২৬৪২ শালিমার-তিরুবনন্তপুরম এক্সপ্রেস ১ সেপ্টেম্বর থেকে মেচেদা স্টেশনে স্টপেজ নেবে।
advertisement
১৩৪১৭ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস ৫ সেপ্টেম্বর থেকে তমলুক, কাঁথি এবং পাঁশকুড়া স্টেশনে দাঁড়াবে। ১৮০১১ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ১ সেপ্টেম্বর থেকে পাঁশকুড়া বাগনান, বাউড়িয়া, উলুবেড়িয়া স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি ১২৮২২ পুরী-শালিমার এক্সপ্রেস এবং ১২৮২১ শালিমার-পুরী এক্সপ্রেস দাঁড়াবে মারকোনা স্টেশনে।
পাশাপাশি ১৮৪৭৮ যোগনাগরী ঋষিকেশ-পুরী এক্সপ্রেস এবং ১৮৪৭৭ পুরী-যোগনাগরী ঋষিকেশ এক্সপ্রেস ১ সেপ্টেম্বর থেকে বস্তা স্টেশনে দাঁড়াবে। স্বাভাবিকভাবে সৈকতনগরী দিঘা-মালদা টাউন, অন্যদিকে দক্ষিণ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনগামী ট্রেন স্টপেজ নেবে খড়গপুর ডিভিশনের একাধিক স্টেশনে।
advertisement
বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির সদস্য সুশান্ত পানিগ্রাহী বলেন, ‘‘দীর্ঘদিন আমরা দাবি করেছিলাম একাধিক ট্রেনের স্টপেজের। অবশেষে বেলদা স্টেশনে একটি মিলেছে এবং অন্যান্য স্টেশন গুলিতেও একাধিক ট্রেন দাঁড়াবে। তবে আমরা দাবি করব সাধারণ মানুষের সুবিধায় আরও বেশি করে পদক্ষেপ নেওয়া উচিত রেলের।’’ রেলে এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: রেলযাত্রীদের জন‍্য বড় সুখবর! খড়্গপুর ডিভিশনের একাধিক স্টপেজে থামবে গুরুত্বপূর্ণ ট্রেন
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement