advertisement

Children Film Festival: চন্দননগরের হাজির হ্যারি পটার থেকে গুপি বাঘা! জমজমাট ছোটদের চলচ্চিত্র উৎসব

Last Updated:

৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী চলবে চন্দননগর রবীন্দ্রভবনে ছোটদের পছন্দের বিভিন্ন সিনেমা। চলছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল।

+
চলচ্চিত্র

চলচ্চিত্র উৎসব উপলক্ষে তৈরি করা হয়েছে থিম

হুগলি: চন্দননগরের শুরু হয়েছে ছোটদের ছায়াছবি চলচ্চিত্র উৎসব। ৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী চলবে চন্দননগর রবীন্দ্রভবনে ছোটদের পছন্দের বিভিন্ন সিনেমা। সেই মোতাবেক থিমে সাজানো হয়েছে গোটা এলাকাকে। হ্যারিপটার থেকে জুরাসিক পার্ক কিংবা আরব্য উপন্যাসের আলাদিন সবাই কেই খুঁজে পাওয়া যাবে চলচ্চিত্র উৎসবের থিমে। মন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে ছোটদের চলচ্চিত্র উৎসব।
এই বছরের চলচ্চিত্র উৎসবের থিমের নাম দেওয়া হয়েছে ‘ফ্যান্টাসি’। কল্প ছবির চরিত্রদেরকে নিয়েই সাজানো হয়েছে থিম। জুরাসিক ওয়ার্ল্ড থেকে হ্যারি পটার কিংবা সোনার কেল্লা সবই দেখা যাবে চলচ্চিত্র উৎসবে এলে। ছাত্র-ছাত্রী এবং ছোট কিশোরদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই থিম। বাংলা, হিন্দি, ইংরেজি মিলিয়ে ১০ টি ছায়াছবি দেখানো হবে, তিনটি ভাষায়। প্রায় ১০ হাজার ছাত্র ছাত্রী এবং তাঁদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা এই ছায়া ছবি দেখতে পারবেন।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চন্দননগরের প্রত্যেক স্কুলের ছাত্র ছাত্রীদের এই উৎসবের টিকিট বিনামূল্যে দেওয়া হয়েছে। সোনার কেল্লা, হ্যারি পটার এ্যান্ড দ্যা চেম্বার অফ সিক্রেটস, পাতাল ঘর, নারনিয়া, হীরক রাজার দেশে, রিও টু সহ নানান ছোটদের ছায়াছবি দেখানো হবে। এদিন সাংসদ অর্পিতা ঘোষ বলেছেন, ইন্দ্রনীল সেনের উদ্যোগ ছোটদের ছায়াছবি কলকাতা থেকে বেড়িয়ে জেলায় এসেছে, এর জন্য ইন্দ্রনীল সেনকে ধন্যবাদ।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Children Film Festival: চন্দননগরের হাজির হ্যারি পটার থেকে গুপি বাঘা! জমজমাট ছোটদের চলচ্চিত্র উৎসব
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement