advertisement

জয়নগরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-কার্তুজ

Last Updated:

জয়নগরের বাটরা গ্রামে একটি বাড়িতে বেআইনি অস্ত্র কারখানা রমরমিয়ে চলছে, গোপন সূত্রে খবর পায় পুলিশ৷ এরপরই ওই বাড়িতে রবিবার রাতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী৷

#জয়নগর: জয়নগরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল৷ উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র, অসম্পূর্ণ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র৷ এছাড়াও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে৷ বাড়ির মালিক আবদুল কারি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷
জয়নগরের বাটরা গ্রামে একটি বাড়িতে বেআইনি অস্ত্র কারখানা রমরমিয়ে চলছে, গোপন সূত্রে খবর পায় পুলিশ৷ এরপরই ওই বাড়িতে রবিবার রাতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী৷ অস্ত্র কারখানা চালানোর অভিযোগে হাতেনাতে ধরা পড়ে বাড়ির মালিক আবদুল কারি মণ্ডল৷ তল্লাশিতে উদ্ধার হয় ১২ রাউন্ড কার্তুজ, ৫২ রাউন্ড কার্তুজের খোলও৷
ধৃতকে আজ অর্থাত্‍‌ সোমবার বারুইপুর আদালতে তোলা হবে৷ তাকে জেরার জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে পুলিশ৷ পুলিশের অনুমান, কোথায় অস্ত্র সরবরাহ করা হত ওই কারখানা থেকে, তা জানার পাশাপাশি অস্ত্র কারখানার আরও বড় চক্রের হদিশ পাওয়া যাবে ধৃতকে জেরা করে৷
advertisement
advertisement
আরও ভিডিও: ব্যাগ তৈরির আড়ালে অস্ত্র কারখানা, দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জয়নগরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-কার্তুজ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement