advertisement

দিনের আলোতেই রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর!

Last Updated:

১৭ বছর আগে স্বরূপনগর থানার গয়রা গ্রামের মোক্তার হোসেন মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল তুহিনা বিবির।

#উত্তর ২৪ পরগনা: দিবালকে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন করার চেষ্টা করল স্বামী৷ গ্রামের মানুষ তাকে ধরে ফেলে মারধর শুরু করে৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার শিমুলিয়া গ্রামে৷
মঙ্গলবার সকালে তুহিনা বিবি বাপের বাড়ি থেকে বেরিয়ে বাদুড়িয়ার রুদ্রপুর এসেছিলেন আঁধার কার্ড করানোর জন্য৷ ফেরার সময় তাকে অটো থেকে নামিয়ে খুনের চেষ্টা করে স্বামী৷ চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে স্বামী মুক্তার হোসেন মন্ডলকে ধরে ফেলে৷ স্ত্রী তুহিনা বিবিকে ক্ষতবিক্ষত অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তিকরা হয়৷
১৭ বছর আগে স্বরূপনগর থানার গয়রা গ্রামের মোক্তার হোসেন মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল তুহিনা বিবির। বনিবনা না হওয়ায় তুহিনা বিবি চলে আসেন বাদুড়িয়া থানার আটঘরা গ্রামে বাপের বাড়িতে৷৷ স্বামী মুক্তার হোসেন মন্ডল বেশ কিছুদিন আগে আবার বিয়ে করে৷ তুহিনা বিবির বাবার বক্তব্য, তার মেয়েকে বারবার ফোন করে জ্বালাতন করে বাড়িতে ফিরে যাওয়ার চাপ দিতে থাকে জামাই৷ কিন্তু মেয়ে ফিরে যেতে চায়নি৷ সে কারণেই তার মেয়েকে কুপিয়ে খুন করার চেষ্টা বলে অভিযোগ বৃদ্ধের৷
advertisement
advertisement
মুক্তার হোসেনকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনের আলোতেই রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement