advertisement

গৃহবধূকে বিষ খাইয়ে খুন, প্রতিবেশী যুবককে দুষলেন স্বামী

Last Updated:
#চাকদা: এক গৃহবধূকে জোর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার শিমুরালি ব্রহ্ম পাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম ঝুনু পাল (২২)।
২০১১ সালে শিমুরালির প্রবীণ পালের সঙ্গে প্রেমের বিয়ে হয় শান্তিপুরের ঝুনু দাসের। একটি ছয় বছরের একটি কন্যা এবং আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের। মৃতের স্বামী প্রবীণ পালের অভিযোগ, শিমুরালিতে প্রতিবেশী শানু দাস নামে এক যুবক প্রায় বছর খানেক আগে বাড়িতে আসা যাওয়া শুরু করেন। পেশায় মৃৎশিল্পী প্রবীণ পাল কর্মসূত্রে বছরের অধিকাংশ সময় রায়পুরে থাকেন৷ সেই সুযোগে প্রতিবেশী শানু দাস দিনের অধিকাংশ সময় তার বাড়িতে সময় কাটাতেন।
advertisement
প্রবীণ জানান, গত ১২ জুন বুধবার দুপুরে তার স্ত্রীকে প্রথমে মারধর এবং পরে মুখে বিষ ঢেলে মুখ চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে শানু। এরপর গত ১৭ জুন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় ওই গৃহবধূর। গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে চাকদা থানায়।
advertisement
যদিও ওই গৃহবধূকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ অস্বীকার করেছেন শানু দাসের মা ময়না দাস। তিনি বলেন, ছেলেকে ফাঁসানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শানু দাস পলাতক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গৃহবধূকে বিষ খাইয়ে খুন, প্রতিবেশী যুবককে দুষলেন স্বামী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement