advertisement

Howrah News: মাত্র দু'বছর বয়সেই বাজিমাত, একরত্তি গড়গড়িয়ে বলছে বাংলা, ইংরেজি ছড়া

Last Updated:

বয়স মাত্র দুই, এই বয়সে শিশুরা যখন ঠিকমতো কথাই বলতে পারে না, তখন গড়গড়িয়ে পশু- পাখির নাম, বাংলা-ইংরেজি ছড়া বলে তাক লাগাচ্ছে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা অর্ণিশ ধারা

+
মাত্র

মাত্র দুই বছর বয়সে বাংলা ইংরেজি ছড়া ও নানা জিনিসের নাম শিখে ফেলছে অর্নিশ 

হাওড়া: বয়স মাত্র দুই, এই বয়সে শিশুরা যখন ঠিকমতো কথাই বলতে পারে না, তখন গড়গড়িয়ে পশু- পাখির নাম, বাংলা-ইংরেজি ছড়া বলে তাক লাগাচ্ছে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা অর্ণিশ ধারা। পরিবার সূত্রে জানা যায়,  অর্শিশের বয়স এখনও দুই বছর পূর্ণ হয়নি।
ইদানীং সিংহভাগ শিশুই মোবাইলে আসক্ত। এই সময়ে দাঁড়িয়ে ছড়ার বই, খেলনা ও প্রকৃতির সঙ্গে বেড়ে উঠছে ছোট্ট অর্ণিশ। শ্যামপুর বইমেলা থেকে কেনা প্রথম বই। একরত্তি খুদের নতুন কিছু শেখার প্রতি সে কী আকর্ষণ! দাদু দিদার চেষ্টায় সেই আগ্রহ আরও বৃদ্ধি পায়। দুই বছর এখনও পূর্ণ হয়নি, এরমধ্যেই অর্ণিশ বাংলার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এবং ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর ও সংশ্লিষ্ট শব্দ বলতে পারে। গড়গড়িয়ে বলে চলে ‘আতা গাছে তোতা পাখি’ বা ‘টুইংকল টুইংকল লিটল স্টার’! বাস, প্লেন, অটোরিকশা-সহ ১৭টি যানবাহনের নাম, ১২টি সবজি, ১৪টি ফল, ২৪টি প্রাণী ও ২৩টি শরীরের অংশের নাম বলতে পারে, ১৩-১৫টি প্রাণীর আওয়াজ নকল করতে পারে, ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা বলতে পারঢ, ২টি ধাঁধা সমাধান করতে পারে, আধো-আধো গলায় জাতীয় সঙ্গীতও গাইতেও পারে অর্ণিশ।
advertisement
মা রিয়া ধারা পেশায় কমিউনিটি হেলথ অফিসার। দিনের বেশিরভাগ সময়টায় বাড়ির বাইরে থাকেন। বাবা অরিন্দম ধারা আন্দামান দ্বীপপুঞ্জে হাওয়া অফিসের কর্মচারী। দাদু-দিদার আদরেই বড় হয়ে উঠছে অর্ণিশ। এক মাত্র নাতির জীবনে সুশিক্ষার ভীত শক্ত করতে নিজেদের মোবাইল ফোন বিসর্জন দিয়েছেন দাদু তপন জানা ও দিদা শর্মিলা জানা।
advertisement
 রাকেশ মাইতি 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাত্র দু'বছর বয়সেই বাজিমাত, একরত্তি গড়গড়িয়ে বলছে বাংলা, ইংরেজি ছড়া
Next Article
advertisement
Explained: ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিতে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
  • ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনালে ভারত

  • তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

  • নেট রান রেটে কে এগিয়ে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement