advertisement

Howrah Doctor: বাবা-মাকে শ্রদ্ধা জানাতে যে কাণ্ড ঘটান পাঁচলার এই চিকিৎসক!

Last Updated:

Howrah Doctor: সকাল থেকে রাত পর্যন্ত পাঁচলার গঙ্গাধরপুরের চিকিৎসক প্রদীপ কোলের ক্লিনিকে অসংখ্য রোগী ভিড় করেন। রোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন

+
রোদ

রোদ ঝড় বৃষ্টিতে গ্রামের মানুষের ভরসার চিকিৎসক

হাওড়া: মানবিক চিকিৎসক। অর্ধেক খরচেই হচ্ছে চিকিৎসা। মানুষের চোখে তিনি যেন সাক্ষাৎ ভগবান। পাঁচলার চিকিৎসক প্রদীপ কোলের ক্লিনিকে গিয়ে যে ছবি দেখা গেল তা আজকের দিনে বিরল।
সকাল থেকে রাত পর্যন্ত পাঁচলার গঙ্গাধরপুরের চিকিৎসক প্রদীপ কোলের ক্লিনিকে অসংখ্য রোগী ভিড় করেন। রোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন। দীর্ঘ প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে রোগীদের স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন এই ডাক্তারবাবু। গ্রামের মানুষের কাছে ভরসা হয়ে উঠেছেন তিনি। এমনকি রোদ-ঝড়-বৃষ্টির মধ্যেই কোন‌ও রোগীর পরিবার থেকে ডাক এলে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যান। তাঁর দৌলতে মাত্র ৫০-১০০ টাকাতেই রোগ সারছে পাঁচলার মানুষের।
advertisement
advertisement
গ্রামের দিনমজুর, কৃষক নিম্ন মধ্যবিত্ত রোগীদের আরও সুবিধা দিতে, গত প্রায় ১৬-১৭ বছর ধরে বাবা যোগেশ চন্দ্র কোলে’র মৃত্যু দিবস উপলক্ষ্যে অর্ধেক মূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন প্রদীপ কোলে। মা সন্ধ্যা কোলের মৃত্যুর দিনেও একইভাবে অর্ধেক মূল্যে পরিষেবা দিচ্ছেন গত প্রায় দু’বছর ধরে।
advertisement
এমন উদ্যোগ প্রসঙ্গে ডাক্তার প্রদীপ কোলে জানান, বাবার কাছেই চিকিৎসায় হাতেখড়ি হয়। শৈশবে দেখতাম গ্রামের অসহায় মানুষের পাশে থেকে বাবা চিকিৎসা করেছেন। নিতেন মাত্র ৫-১০ টাকা। প্রায়ই দেখতাম যে রোগীর ওষুধ কেনার সামর্থ্য থাকত না নিজের পকেট থেকে টাকা দিয়ে তাঁদের ওষুধ কিনে দিতেন। বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাই এমন উদ্যোগ নিয়ে শুরু করেছেন।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Doctor: বাবা-মাকে শ্রদ্ধা জানাতে যে কাণ্ড ঘটান পাঁচলার এই চিকিৎসক!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement