advertisement

Accident: দানব গাড়ি সটান উঠে পড়ল মা-ছেলের উপর, ফিনকি দিয়ে ছুটল রক্ত! সাতসকালে ভয়ঙ্কর ঘটনা...

Last Updated:

Accident Death: রাস্তার পাশেই বাড়ি হালদার পরিবারের। শীতের সকাল হওয়ায় ছেলেকে নিয়ে সোমবার সকালে রাস্তার পাশে রোদ পোহাচ্ছিলেন বাড়ির বধূ মরজিনা। সেই সময়ই একটি টাটাসুমো নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ধেয়ে আসে তাদের দিকে, পিষে দেয় মা এবং ছেলেকে।

News18
News18
আনিশউদ্দিন মোল্লা, মথুরাপুর: মথুরাপুরে টাটা সুমোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মা-ছেলের, আশঙ্কাজনক আরও এক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার রামবাটি গোপালনগর এলাকার। মৃত দু’জন মা মরজিনা হালদার (২৪) এবং ছেলে মোহিত হালদার (৫/৬)। আশঙ্কাজনক আরিয়ান মোল্লা চিকিৎসাধীন ডায়মন্ড হারবার  মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশেই বাড়ি হালদার পরিবারের। শীতের সকাল হওয়ায় ছেলেকে নিয়ে সোমবার সকালে রাস্তার পাশে রোদ পোহাচ্ছিলেন বাড়ির বধূ মরজিনা। সেই সময়ই একটি টাটাসুমো নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ধেয়ে আসে তাদের দিকে, পিষে দেয় মা এবং ছেলেকে।
আরও পড়ুনঃ কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! বছর শেষে গন্তব্য হোক ছবির চেয়েও সুন্দর নুরপুর, রইল বেড়ানোর খুঁটিনাটি
কান ফাটানো শব্দে মুহূর্তের মধ্যে ছুটে আসে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশিরা। ততক্ষণে সব শেষ। স্থানীয়রা উদ্ধার করে মা এবং দুধের শিশুকে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত অন্য শিশুটিকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, ঘাতক গাড়ি ও গাড়ির চালককে আটক করে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: দানব গাড়ি সটান উঠে পড়ল মা-ছেলের উপর, ফিনকি দিয়ে ছুটল রক্ত! সাতসকালে ভয়ঙ্কর ঘটনা...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement