advertisement

Hooghly News: ডাকাতির উদ্দেশে বিহার থেকে বাংলায়! সিঙ্গুর পুলিশের অভিযানে ভেস্তে গেল প্ল্যান, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪

Last Updated:

Hooghly News: পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে, ডাকাতির উদ্দেশে বিহার থেকে এই রাজ্যে এসেছিলেন। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে।

সিঙ্গুর থানা
সিঙ্গুর থানা
সিঙ্গুর, হুগলি, রানা কর্মকারঃ চারচাকা গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ ৪ জন গ্রেফতার। এদিন ভোররাতে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের নসিবপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। সিঙ্গুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশের জেরায় তাঁদের স্বীকারোক্তি, ডাকাতির উদ্দেশে বিহার থেকে বাংলায় এসেছিলেন তাঁরা।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে এই অভিযান চালায় সিঙ্গুর থানার পুলিশ। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের নসিবপুর এলাকায় একটি চারচাকা গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গাড়িতে থাকা আরও দু’জন দুষ্কৃতী পালিয়ে যায়।
আরও পড়ুনঃ এশিয়া কাপে ভারতের নায়ক বসিরহাটের ছেলে! বাড়ি ফিরতেই সংবর্ধনায় ভাসলেন রাজরূপ, ভারতীয় ফুটবলের উঠতি প্রতিভাকে চিনে নিন
ধৃতদের নাম রাজকুমার মাহাতো, বিশাল কুমার, গুলশান কুমার এবং রাকেশ কুমার। তাঁদের প্রত্যেকের বাড়ি বিহারে। ধৃতদের কাছ থেকে দু’টি ওয়ান সাটার রিভলবার, দুই রাউন্ড কার্তুজ, একটি ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই চারচাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গেই আগ্নেয়াস্ত্র সহ তাঁরা কেন পশ্চিমবঙ্গে এসেছিলেন সেকথাও জানা গিয়েছে।
advertisement
advertisement
পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে, ডাকাতির উদ্দেশে বিহার থেকে এই রাজ্যে এসেছিলেন। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে। ওই ৪ জনের পুলিশ হেফাজত চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠায় সিঙ্গুর থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ডাকাতির উদ্দেশে বিহার থেকে বাংলায়! সিঙ্গুর পুলিশের অভিযানে ভেস্তে গেল প্ল্যান, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement