advertisement

Hooghly News: এবার আরামবাগ, দোকানের মধ্যে ঢুকিয়ে মহিলাকে ধর্ষণ! ভয়ঙ্কর অভিযোগ

Last Updated:

Hooghly News: জানা গিয়েছে, বুধবার আরামবাগে ডাক্তার দেখাতে এসেছিলেন ওই নির্যাতিতা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
শুভদীপ ঘোষ, আরামবাগ: আরজি কর আবহেই ফের ধর্ষণের অভিযোগ। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির আরামবাগ শহরে। অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনায় এদিন বিকেলে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই আরামবাগ থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। পাশাপাশি তদন্ত শুরু করেছে ঘটনার। ধৃতের নাম সুমন্ত মল্লিক, বাড়ি গোঘাটের বাবুরামপুর এলাকায়। সুমন্ত আরামবাগের একটি কাপড়ের দোকানে কাজ করে। আর সেই দোকানের ভিতরেই মহিলাকে ধর্ষণ করা বলে অভিযোগ।
advertisement
advertisement
জানা গিয়েছে, বুধবার আরামবাগে ডাক্তার দেখাতে এসেছিলেন ওই নির্যাতিতা। অভিযোগ, চেম্বারে ডাক্তার দেরিতে আসায় ওই ব্যক্তি তাকে ভুল বুঝিয়ে তার মালিকের দোকানে নিয়ে যায়। তারপর দোকানের শাটার বন্ধ করে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা।
তার পর পরিবারের লোকজন এলে তাদের সমস্ত ঘটনা বলার পাশাপাশি আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি গ্রেফতার করে সুমন্ত মল্লিককে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: এবার আরামবাগ, দোকানের মধ্যে ঢুকিয়ে মহিলাকে ধর্ষণ! ভয়ঙ্কর অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement