advertisement

Hooghly News: '১ সপ্তাহের মধ্যে...' পাকিস্তানের হাতে আটক BSF জওয়ান পূর্ণমের ফেরা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

Last Updated:

Hooghly News: অবশেষে রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে কথা বলেন পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে।

+
মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন বিএসএফ জওয়ানে স্ত্রী

হুগলি: টানা ১৯ দিন পাকিস্তানের সেনাদের হাতে বন্দি ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ! তাঁর স্ত্রী বার বার বিএসএফ আধিকারিকদেরকাছে আবেদন জানিয়েছেন স্বামীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তবে কিছুতেই কিছু সুরাহা মিলছে না। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা উপায় বার করে দেন, অবশেষে রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে কথা বলেন পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে কীভাবে ওই বিএসএফ জওয়ানকে বাড়ি ফেরানো যায় সেই চেষ্টা করছেন।
এই বিষয়ে পূর্ণমের স্ত্রী রজনী সাউ বলেন, এবার ফোন করে বললেন মুখমন্ত্রী আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। পরিবারে কে কে আছেন সেটাও খোঁজখবর নেন এখন আমি অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি। তিনি পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন।
advertisement
advertisement
রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ টানা ১৯ দিন হয়ে গেছে পাকিস্তানি বন্দি।এখনও ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি। যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের কাছে বন্দি ভারতীয় জওয়ান পুর্নমের স্ত্রী রজনী সাউ। গত শনিবার পাকিস্তানের এক পাক রেঞ্জার্স ভারতীয় সেনার কব্জায় এসেছে, আর তাতেই কিছুটা আশার আলো দেখেছিল পরিবার কিন্তু আজ ১৯ দিন পার হলেও পুর্নম সাউ এর পরিবার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। এমনটাই জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ।
advertisement
তিনি আরও জানান মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন পূর্ণমকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের উচ্চপর্যায়ে কথা বলছেন। এখন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান কবে মুক্ত হয়ে আবার দেশের মাটি এবং পরিবারের কাছে ফিরে আসে তার অপেক্ষাতেই দিন গুনছে তাঁর পরিবার।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: '১ সপ্তাহের মধ্যে...' পাকিস্তানের হাতে আটক BSF জওয়ান পূর্ণমের ফেরা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement