advertisement

Hooghly News: বিরল ঘটনা! হুগলিতে জোড়া দাঁত নিয়ে জন্ম নিল শিশু, অবাক কাণ্ডে চিকিৎসকদের বড় পদক্ষেপ

Last Updated:

Hooghly News: আরামবাগে দুটো দাঁত নিয়ে জন্ম নিল শিশু। আর সফল অস্ত্র প্রচারে সুস্থ থাকল সদ্যজাত শিশু। হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক বিরল ঘটনার স্বাক্ষী থাকল।

আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতাল
আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতাল
আরামবাগ, হুগলি: আরামবাগে দুটো দাঁত নিয়ে জন্ম নিল শিশু। আর সফল অস্ত্র প্রচারে সুস্থ থাকল সদ্যজাত শিশু। হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক বিরল ঘটনার স্বাক্ষী থাকল। কারণ, সদ্যজাত শিশু জন্মগ্রহণ করল দু’টি দাঁত নিয়ে। আর চিকিৎসকদের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রপ্রচার করার পরেই সুস্থ মা ও সদ্যজাত।
জানা গিয়েছে, হুগলির খানাকুল থানার মালঞ্চ এলাকার বাসিন্দা রাজিবুল সেখ গত দু’বছর আগে প্রেমা খাতুনকে বিবাহ করেন। সম্প্রতি প্রেমা দেবী আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন সেখানে তিনি সন্তান প্রসব করেন। কিন্তু সুষ্ঠুভাবে সন্তান প্রসবের পরে দেখা যায়, নবজাতকের মুখে দুটি দাঁত রয়েছে। চিকিৎসকদের বিষয়টি নজরে আসতেই বিস্মিত হন চিকিৎসকরাও।
advertisement
advertisement
একটি শিশু জন্মগ্রহণের প্রায় আট মাস পর থেকে দাঁত গজাতে শুরু করে আর সেটাই স্বাভাবিক। কিন্তু সদ্যজাত কীভাবে দাঁত হল তা নিয়ে হাসপাতালে শুরু হয় হই হট্টগোল। আর তড়িঘড়ি অপারেশন করতে এগিয়ে আসেন ডাঃ ওয়াসিম নাওয়াজ, ডাঃ সুব্রত ঘোষ, ডাঃ সুজাতা ঘোষ। টানা কয়েক ঘন্টার চেষ্টায় সফল হয় অস্ত্রপ্রচার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডাঃ ওয়াসিম নাওয়াজ জানিয়েছেন, “জন্মগ্রহণের সময় যদি দাঁত থাকে তাহলে তার চিন্তার নয়। কিন্তু দাঁত নরম হলে তা শ্বাসনালিতে চলে যেতে পারে। এই ক্ষেত্রে তাই আশঙ্কা ছিল, আর সেই কারণেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই রকম ঘটনা পাঁচ হাজার শিশুর মধ্যে একটি হতে পারে। যা বিরল থেকে বিরলতম। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় নেটাল ট্রিথ। তবে শিশুর যে সময় দাঁত আসার কথা, সেটা না এসে জন্মগ্রহণেই চলে এসেছে। ফলে আমরা অপারেশন করেছি। শিশু সম্পূর্ণ এখন সুস্থ।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বিরল ঘটনা! হুগলিতে জোড়া দাঁত নিয়ে জন্ম নিল শিশু, অবাক কাণ্ডে চিকিৎসকদের বড় পদক্ষেপ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement