advertisement

প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্না! 'আটক' নাবালিকার মর্মান্তিক পরিণতি হেমতাবাদে

Last Updated:

Hematabad Girl Death: হেমতাবাদ থানার ভেতরে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার।

আটক নাবালিকা আত্মঘাতী
আটক নাবালিকা আত্মঘাতী
#হেমতাবাদ: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নার ঘটনায় প্রেমিকাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়ায় থানার ভেতরে ফাঁস দিয়ে আত্মঘাতী হয় প্রেমিকা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে হেমতাবাদ থানা চত্বর এলাকায়। ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও বাড়ির লোকেরা মেয়ের মৃতদেহ না দেখতে পাওয়ায় হেমতাবাদ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তরুণীর পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
উল্লেখ্য, হেমতাবাদ থানার ভেতরে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার। পুলিশ সূত্রে খবর হেমতাবাদ থানার বেলতোর এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সি কিশোরের সাথে কালিয়াগঞ্জ থানার মাধবপুর সংলগ্ন কাশিডাঙ্গা এলাকায় বাসিন্দা ১৭ বছর বয়সি কিশোরীর দীর্ঘ দু বছর ধরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর বৃহস্পতিবার ওই নাবালিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলে হেমতাবাদ থানার পুলিশ ওই নাবালিকাকে থানায় তুলে নিয়ে আসে।
advertisement
advertisement
এরপরই বাথরুমে যাওয়ার নাম করে ওই নাবালিকা বাথরুমের ভেতরে ঢুকে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে বাথরুমের ভেতর থেকে পুলিশ হঠাৎ শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখে ওই কিশোরী ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তখনই তড়িঘড়ি পুলিশ কিশোরীকে প্রথমে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীন হাসপাতালে নিয়ে যায় এরপর অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
নাবালিকার পরিবারের তরফে এই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত নাবালিকারার মৃতদেহের খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল ১১ টার থেকে হেমতাবাদ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাস্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের ফলে ওই রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী।
advertisement
মুক্তা সরকার, হেমতাবাদ উত্তর দিনাজপুর
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্না! 'আটক' নাবালিকার মর্মান্তিক পরিণতি হেমতাবাদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement