advertisement

দক্ষিণবঙ্গে এখনই বর্ষা নয়, পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহ

Last Updated:
#কলকাতা: শুক্রবারের বৃষ্টি সাময়িক স্বস্তি আনলেও দক্ষিণবঙ্গে এখনই বর্ষা নয়। আপাতত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। গরমের চোটে যখন দক্ষিণবঙ্গে গলদঘর্ম, উত্তরের জেলাগুলিতে অবিরাম বৃষ্টি। হাতিনালার জল ঢুকে প্লাবিত বানারহাট, বিন্নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। ৭২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা।
রাতের বৃষ্টিতে তাপমাত্রার পারদ একটু কমল বটে, কিন্তু বহু প্রত্যাশার সুখবর এল না। দক্ষিণবঙ্গে এখনই বর্ষা নয়। শুক্রবার ছিল মরসুমের উষ্ণতম দিন। অস্বস্তিকর গরম থেকে এখনই মুক্তি নেই, জানিয়ে দিল হাওয়া অফিস।
শনিবারও পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহ ৷ তীব্র গরমে দক্ষিণে যখন হাঁসফাস দশা, উত্তরের জেলাগুলোয় তখন একেবারে বিপরীত ছবি। অবিরাম বৃষ্টি চলছে ভূটান পাহাড়, ডুয়ার্সে। হাতিনালার জল ঢুকে প্লাবিত বানারহাট, বিন্নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। জলবন্দি প্রায় ৭০০ পরিবার। বিন্নাগুড়ি থেকে ভূটান যাওয়ার রাস্তায় বইছে জলস্রোত। বন্ধ যান চলাচল। জলমগ্ন সাতটি চা-বাগান। জল ঢুকেছে বানারহাট থানা ও হাসপাতালে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা। মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দক্ষিণবঙ্গে এখনই বর্ষা নয়, পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement