advertisement

ডায়পার জলে ফুলে ভ্রূণ! হরিদেবপুরের ঘটনায় কেন ছড়াল বিভ্রান্তি?

Last Updated:
#হরিদেবপুর: প্যাকেটবন্দি পরিত্যক্ত ডায়পার। তাই কিনা হয়ে গেল মানবভ্রূণ! রবিবার হরিদেবপুরের ঘটনায় দিনভর নাটক। শেষমেশ চিকিৎসকদের হস্তক্ষেপে ভাঙল ভুল। ঢোক গিলতে হল পুলিশকেও। কিন্তু এমন একটা বেয়াড়া ভুল হল কী করে? তারই রহস্য উদ্ঘাটনে নিউজ এইটিন বাংলা।
প্রোমোটিংয়ের আগে জঙ্গল পরিষ্কার করছিলেন সাফাইকর্মীরা। তখনই পাঁচিল ঘেরা জমিতে উদ্ধার হয় চোদ্দটি প্যাকেট। সেই প্যাকেট খুলতেই সাফাইকর্মীদের মনে হয়, ভিতরে রয়েছে মানবভ্রূণ। মেয়র থেকে পুলিশ সুপার। ঘটনাস্থলে ছুটে যান সকলেই। সাফাইকর্মীদের অনুমানে সিলমোহর দেয় পুলিশও।
উদ্ধার হওয়া প্যাকেটে ভ্রূণ থাকার আশঙ্কায় সেগুলি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কিন্তু ময়নাতদন্তের আগেই প্যাকেট খোলেন এমআর বাঙুরের চিকিৎসকরা। তাতেই ভাঙে ভুল।
advertisement
advertisement
বোঝার ভুলে যে কত বড় বিপত্তি হতে পারে, রবিবারের হরিদেবপুরের ঘটনাই তার প্রমাণ। তবে অনভিজ্ঞ চোখে ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়াই প্রশাসনের ভুল ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য? সে প্রশ্ন উঠছেই।
ক্যামেরায় শ্যামল দাসের সঙ্গে সুজয় পাল। নিউজ এইটিন বাংলা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডায়পার জলে ফুলে ভ্রূণ! হরিদেবপুরের ঘটনায় কেন ছড়াল বিভ্রান্তি?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement