advertisement

জাতীয় দলের সিলেকশনে ডাক পেলেন ৬০ শতাংশ প্রতিবন্ধী বাঙালি ক্রিকেটার

Last Updated:

ভারতীয় দলের সিলেকশনে ডাক পেলেন নদিয়ার চাকদহের শিকারপুরের যুবক তপন বৈরাগী।

#চাকদহ: ৬০ শতাংশ প্রতিবন্ধী ৷ সপ্তম জাতীয় টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের হয়ে খেলে ভারতীয় দলের সিলেকশনে ডাক পেলেন নদিয়ার চাকদহের শিকারপুরের যুবক তপন বৈরাগী।
মুম্বইতে আয়োজিত পাঁচটি জোনের মধ্যে অনুষ্ঠিত হয় এলআইসি প্রতিবন্ধী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। পূর্বাঞ্চলের হয়ে নদিয়ার এই যুবক চারটি ম্যাচে ৮৮ রান ও ১১ টি উইকেট পান। পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। সেখানে পূর্বাঞ্চল রানার্স হয়। দল জিততে পারেনি কিন্তু তার সাফল্যে খুশি আয়োজকরা।
গুজরাটে বসছে ভারতীয় দল নির্বাচনের আসর ৷ সেখানেই জায়গা করে নিতে চান তিনি। নদিয়ার যে প্রত্যন্ত গ্রামে তার বাড়ি সেখান থেকে শহর অনেকটাই দূরে । পাড়ার মাঠে ক্লাবের ছেলেরা টি২০ টুর্নামেন্টের আয়োজন করেছিল বছর তিনেক আগে তখনই তপন নজরে আসে বর্তমান দলের অধিনায়কের ৷  এরপর তিনিই তপনকে শ্যামবাজার কোচিং ক্যাম্পে ট্রেনিং করাতে নিয়ে যান ৷ তিন বছর এখান থেকেই তার সাফল্যের কাহিনী শুরু। পড়াশোনার পাশাপাশি বাড়ির পাশের মাঠে দু’বেলা অনুশীলন করে তপন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় দলের সিলেকশনে ডাক পেলেন ৬০ শতাংশ প্রতিবন্ধী বাঙালি ক্রিকেটার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement