advertisement

জয়নগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

Last Updated:

ধৃতদের নাম রবিউল শেখ ও ফারুক সরদার । দুজনেই ক্যানিং থানার ধর্মতলার বাসিন্দা ।

#জয়নগর: জয়নগর থানার ঢসা এলাকায় বেশ কিছুদিন ধরেই কয়েকটি ইট ভাটা থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠছিল । পুলিশ বিষয়টির উপর গুরুত্ব দিয়ে নজরদারি বাড়াতে থাকে । আর তাতেই পুলিশের জালে ধরা পরে যায় দুই দুষ্কৃতীরা । ধৃতদের নাম রবিউল শেখ ও ফারুক সরদার । দুজনেই ক্যানিং থানার ধর্মতলার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে একটি দোনলা বন্দুক এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ । ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে , ৬-৭জনের একটি দল এসেছিল । কিন্তু বাকিরা পালিয়ে যায় । তবে কতদিন ধরে অভিযুক্তরা এই কাজ করছে এবং কারা কারা এই কাজের সাথে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ । ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হয়েছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জয়নগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement