advertisement

ভোরবেলা ঘর থেকে যুবকের গোঙানির শব্দ! প্রতিবেশীরা ছুটে এসে দেখেন মেঝেয় রক্তাক্ত কিশোর এ কী অবস্থা ভাতারে?

Last Updated:

ভাতার থানার এক গ্রামে রক্তাক্ত অবস্থায় এক নাবালক ও যুবককে উদ্ধার করেছে পুলিশ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত করছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক!

Rapid Read
News18
News18
ভাতার থানার অন্তর্গত এক গ্রামে রক্তাক্ত অবস্থায় এক নাবালক ও এক যুবককে উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা ঘিরে শুরু হয়েছে জল্পনা—এটা কি শুধুই নিজেদের মধ্যে বচসার জেরে ঘটে যাওয়া রক্তারক্তি, না কি রয়েছে অন্য কোনো গোপন রহস্য?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরবেলা হঠাৎ করেই ওই যুবকের বাড়ি থেকে গোঙানির শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে ঢুকে দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে এক নাবালক এবং তার পাশেই রয়েছে যুবক, সেও রক্তাক্ত ও আহত।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে ও পরে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নাবালকের বাবা-মা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। গ্রামে সে দাদুর সঙ্গেই থাকে। প্রতিবেশী যুবকের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত সখ্যের, সে কারণে প্রায়ই রাতে ওই যুবকের বাড়িতে গিয়ে ঘুমাত নাবালক। গত রাতেও সে যুবকের বাড়িতে ছিল। এরপরই আজ সকালে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
advertisement
তবে কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। নিজেদের মধ্যে কোনো ব্যক্তিগত বিবাদ, না কি এর পিছনে রয়েছে অন্য কোনো জটিলতা—তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ভাতার থানার একটি বিশেষ টিম।
পুলিশের এক কর্তা জানিয়েছেন, “দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। তারা সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে। আপাতত এলাকা থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
advertisement
ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালেও এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোরবেলা ঘর থেকে যুবকের গোঙানির শব্দ! প্রতিবেশীরা ছুটে এসে দেখেন মেঝেয় রক্তাক্ত কিশোর এ কী অবস্থা ভাতারে?
Next Article
advertisement
Donald Trump: ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প ! হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’
ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প ! হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’
  • ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প

  • দু’সপ্তাহের ‘সিজফায়ার’ ঘোষণা ট্রাম্পের

  • হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement