সাড়ম্বরে গণেশ পুজোর আয়োজন উপাচার্যের! বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রতিবাদ জানাল এসএফআই
- Reported by:Saradindu Ghosh
- Published by:Rachana Majumder
Last Updated:
বিষয়টিকে বাঁকা চোখে দেখছেন অনেকেই। এসএফআইয়ের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এইধরণের আচরণ পড়ুয়াদের বিজ্ঞান চেতনার ক্ষেত্রে কতটা বিকাশ ঘটাবে তা নিয়ে সন্দেহ আছে।
বর্ধমান: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তাঁর ঘরের সামনে ম্যারাপ বেঁধে গণেশ পুজোর আয়োজন করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ। শুধু তাই নয়, বিশ্বকর্মা সহ আর যা যা পুজো করা সম্ভব তাও করার ইচ্ছে রয়েছে তাঁর। কিন্তু এ নিয়ে যদি কোনও বিতর্ক হয়? তাঁর জবাব, ‘তার আমি পরোয়া করি না’।
গণেশপুজো আয়োজনে মূর্তি তৈরি করানো, ডেকোরেশন থেকে পুরোহিত ডাকা, সামান্যতম ত্রুটিও রাখা হয়নি উপাচার্যের তরফে। সরস্বতী পুজো পর্যন্ত ঠিক আছে, তাই বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে সাড়ম্বরে গণেশ পুজো? স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে বিতর্ক। জানালেন, ‘গণেশ সিদ্ধিদাতা, বিঘ্নহর্তা। কোনও কিছুই তাঁর আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয়ে গণেশপুজোর সূচনা।’ অনেক রকমের পরিকল্পনা রয়েছে তাঁর। এই গণেশ মূর্তির বিসর্জন হবে না। এখানেই স্থায়ীভাবে থাকবে। প্রতিদিন আরাধ্য দেবতার গলায় মালা দেবেন তিনি। এও জানালেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশ্বকর্মা, সরস্বতী পুজো থেকে শুরু করে আরও যা যা পুজো করা সম্ভব তাও করবেন।
advertisement
বিষয়টিকে বাঁকা চোখে দেখছেন অনেকেই। এসএফআইয়ের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এইধরণের আচরণ পড়ুয়াদের বিজ্ঞান চেতনার ক্ষেত্রে কতটা বিকাশ ঘটাবে তা নিয়ে সন্দেহ আছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2025 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাড়ম্বরে গণেশ পুজোর আয়োজন উপাচার্যের! বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রতিবাদ জানাল এসএফআই










