advertisement

Howrah News: প্রায় ৭ দিন প্লাস্টিক জারে মুখ বন্ধ শিয়ালের! তারপর যা ঘটল... চোখে জল আসবে

Last Updated:

প্রায় সাত দিন প্লাস্টিক জারবন্দি মুখ। এমনই একটি শিয়ালকে ঘোরাফেরা করতে দেখা যায় বাগনানের দামোদর নদী সংলগ্ন স্থানে। দীর্ঘ চেষ্টার পর মুক্ত করা হয় শিয়ালটিকে।

+
title=

হাওড়া: প্রায় এক সপ্তাহ প্লাস্টিক কৌটোয় আটকে মুখ। দীর্ঘ চেষ্টার পর মুক্ত হল শিয়াল বা গোল্ডেন জ্যাকেল। দুর্গাপুজোর বিজয়ার পর বাগনানের দুই মৎস্যজীবী আশিস দাশগুপ্ত এবং তাপস দাস শ্যামপুর সীমানায় দেওয়ানতলার কাছে দামোদরে মাছ ধরতে গিয়ে দেখেন খালের পাশে একটা শেয়াল মুখে প্লাস্টিক জার আটকে বিধ্বস্ত অবস্থায় ঘুরছে। সমগ্র মুখমণ্ডল প্লাস্টিক জারবন্দি। অভুক্ত হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে শেয়ালটি।
ঘটনার কথা শুনে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক খবর দেন ওই এলাকার কাছেই ছয়ানি গ্রামের পরিবেশ কর্মী পলাশ প্রধানকেও। তারপর শিয়ালটির খোঁজ শুরু হয়। শিয়ালটিকে নদীর ধারে সেভাবে আর দেখা যাচ্ছিল না। পলাশ প্রধান তাঁর বন্ধুদের নিয়ে শিয়ালটির খোঁজ করতে নদী সংলগ্ন জলাভূমি ঘোরাঘুরি করতে থাকেন। অবশেষে সাতদিন পর শিয়ালটি ক্লান্ত শরীরে নদীর ধার থেকে প্রায় তিন কিলোমিটার পেড়িয়ে ছয়ানি গ্রামে দেখা যায়। তাই পরিবেশকর্মী পলাশ ঝুঁকি নিয়ে ঝাপিয়ে পড়েন শেয়ালটিকে ধরতে। সফল হন তাঁরা।
advertisement
একটি নির্মীয়মান গ্যারেজের মধ্যে সেটিকে রেখে খবর দেন চিত্রককে। তড়িঘড়ি রাতেই বন্যপ্রাণ উদ্ধারকারী চিত্রক, সুমন্ত দাস এবং বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সবশেষে শিয়ালটিকে ধরে প্লাস্টিকের কৌটো খোলা হয়।
advertisement
দীর্ঘদিন জল এবং খাবার না খেয়ে শিয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। সেটিকে জল এবং খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার কিছুক্ষণ পর  কিছুটা স্বাভাবিক হলে সেটিকে দামোদর নদীর তীরেই পরিবেশে মুক্ত করে দেওয়া হয়। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, “পলাশ প্রধান অত্যন্ত সাহসিকতার সঙ্গে শিয়ালটিকে ধরেছেন। সত্যিই তা প্রশংনীয়। আর কিছুদিন এভাবে থাকলে প্রাণীটির মৃত্যু হত।”
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রায় ৭ দিন প্লাস্টিক জারে মুখ বন্ধ শিয়ালের! তারপর যা ঘটল... চোখে জল আসবে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement