হলদিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেল চলন্ত গাড়ি, দেখুন সেই ভয়াবহ ভিডিও
Last Updated:
#হলদিয়া: হলদিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেল চলন্ত গাড়ি ৷ শুক্রবার সন্ধের দিকে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি প্রাইভেট গাড়ি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও গাড়িটি জ্বলে পুড়ে ভস্মীভুত হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রাইভেট গাড়িটি হলদিয়ার বি সি রায় হাসপাতালের দিক থেকে টাউনশিপের দিকে আসছিল। পথে হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। তবে গাড়িতে যে দুই আরোহী ছিল তাঁরা কোনওক্রমে গাড়িতে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন ৷
advertisement
advertisement
এদিকে সেই সময় ঝোড়ো বাতাস বইতে থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গাড়িটিতে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তবে ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এভাবে আগুন ধরে গিয়েছে গাড়িটিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 12, 2018 11:32 PM IST









