advertisement

গ্যাস মেরামতির সময় টেকনিশিয়ানের ভুলে বাড়িতে আগুন, পুড়ে মারাত্মক জখম  ৩

Last Updated:
#বাঁকুড়া: বাড়ির রান্নার গ্যাস মেরামতির সময় এজেন্সি টেকনিশিয়ানের ভুলের খেসারত দিতে হল অবসরপ্রাপ্ত বৃদ্ধ গ্রাহক দম্পতিকে । সঙ্গে গুরুতর জখম টেকনিশিয়ানও।
বুধবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের মহাপাত্রপাড়ার অবসরপ্রাপ্ত পুর্ত দফতরের কর্মী মনোরঞ্জন সেনের বাড়ির রান্নার গ্যাস খারাপ হয় । গ্যাস মেরামতির জন্য টেলিফোনে এইচ পি গ্যাস এজেন্সির ইমার্জেন্সি টেলিফোন নম্বরে ফোন করেন মনোরঞ্জন বাবু । সেই মতোই বেলা দশটার দিকে একজন টেকনিশিয়ান আসেন গ্যাস মেরামতির জন্য।
বাড়িতে ঢুকে গ্যাস মেরামতির কাজ করার সময় আচমকাই রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে । ভয়াবহ আগুনে ঝলসে যান সামনে দাঁড়িয়ে থাকা মনোরঞ্জন সেন ও তাঁর স্ত্রী গীতা সেন । জখম হন টেকনিশিয়ান প্রশান্ত দাসও । বৃদ্ধ দম্পতির আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে আহত তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ।
advertisement
advertisement
আরও পড়ুন 
চিকিৎসকরা জানিয়েছেন মনোরঞ্জন বাবুর শরীরের ৭০ শতাংশ ও গীতা সেন এর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে । মনোরঞ্জন বাবুর আত্মীয়দের দাবি অনভিজ্ঞ টেকনিশিয়ান ভুলবশত গ্যাসের সিলিন্ডারের কানেকশন খুলে রেখেই আগুন জ্বালানোর চেষ্টা করায় এই বিপত্তি ঘটে । গ্যাস এজেন্সির তরফে দাবি করা হয় টেকনিশিয়ান যথেষ্ট অভিজ্ঞ । গ্যাস লিক করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্যাস মেরামতির সময় টেকনিশিয়ানের ভুলে বাড়িতে আগুন, পুড়ে মারাত্মক জখম  ৩
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement