advertisement

Fire: বাড়ির ভিতরে প্রবল চিৎকার, ঢুকেই দেখা গেল জ্বলেপুড়ে যাচ্ছেন চার জন! চন্দননগরে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Fire: স্থানীয়দের উদ্যোগে অগ্নিদগ্ধ পরিবারের চার জনকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
সোমনাথ ঘোষ, চন্দননগর: অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার। বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ গোটা পরিবার। গুরুতর আহত চারজনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়।ভদ্রেশ্বর থানার অন্তর্গত মনসাতলা এলাকায়। গুরুতর আহত গৃহকর্তা রমেশ মান্না(৫৩) তাঁর স্ত্রী সুস্মিতা মান্না(৪৮), দুই মেয়ে পৃথা মান্না(২৪) এবং পর্ণা মান্না(২২)।
স্থানীয়দের উদ্যোগে অগ্নিদগ্ধ পরিবারের চার জনকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা অবনতি হওয়ায় চারজনকেই কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
এদিন ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে আসেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এদিন মেয়র বলেছেন, পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী রমেশ মান্না। মান্না সুইটস বেশ পুরোনো এবং যথেষ্টই বিখ্যাত।
advertisement
এদিন দুপুরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা ওই বাড়িতে যায়। দেখে পরিবারের চারজনের শরীরে তখন আগুন জ্বলছিল। হঠাৎ এমন ঘটনা কীভাবে ঘটল, এখনও স্পষ্ট নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire: বাড়ির ভিতরে প্রবল চিৎকার, ঢুকেই দেখা গেল জ্বলেপুড়ে যাচ্ছেন চার জন! চন্দননগরে ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement