advertisement

Fire Accident: অফিস টাইমেই ভয়াবহ আগুন! মুহূর্তে আগুনের গ্রাসে একের পর এক তলা, নিউটাউনে ভয়াবহ পরিস্থিতি

Last Updated:

Fire Accident: নিউটাউনে বিধ্বংসী আগুন, আতঙ্ক ছড়াল থাকদাঁড়ি এলাকায়। অফিস টাইমের মধ্যেই নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নিউটাউনে বিধ্বংসী আগুন, আতঙ্ক ছড়াল থাকদাঁড়ি এলাকায়। অফিস টাইমের মধ্যেই নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ দিন সকালে  নিউটাউনের থাকদাঁড়ির সিনার্জি নামের একটি বহুতল অফিস বিল্ডিংয়ে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই একের পর এক তল আগুনের গ্রাসে চলে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকের সঙ্গে হবে দুপুরের খাওয়াদাওয়া…মালদহে আজ নতুন চমক অভিষেকের, নজর সেদিকে
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে নিচের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, এরপর দ্রুত লেলিহান শিখা ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। আতঙ্কে বিল্ডিংয়ের ভিতরে থাকা অফিসকর্মী ও অন্যান্যরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মীদের সেখানে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
advertisement
advertisement
যদিও বিল্ডিংয়ের ভিতরে একটি বেকারি রয়েছে, সেখান থেকেও আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন এবং গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পাশেই রয়েছে একটি ইলেকট্রিক ট্রান্সফরমার সহ ঘনবসতি এলাকা, ফলে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হলেও দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Accident: অফিস টাইমেই ভয়াবহ আগুন! মুহূর্তে আগুনের গ্রাসে একের পর এক তলা, নিউটাউনে ভয়াবহ পরিস্থিতি
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement