advertisement

পারিবারিক অশান্তি চরমে, ছেলেকে ধারালো অস্ত্রের কোপ বাবার! রক্তস্রোত ঘরে...

Last Updated:

Father-Son: অভিযোগ, আনুমানিক রাত ৯টা নাগাদ বাবা-ছেলের বচসা চলাকালীন বাবা শ্যামপদ রাউত ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও কাঁধে আঘাত করে।

পারিবারিক অশান্তি চরমে, ছেলেকে ধারালো অস্ত্রের কোপ বাবার! রক্তস্রোত ঘরে...
পারিবারিক অশান্তি চরমে, ছেলেকে ধারালো অস্ত্রের কোপ বাবার! রক্তস্রোত ঘরে...
সন্তু মল্লিক, উলুবেড়িয়া: পারিবারিক অশান্তি চরমে। ছেলেকে ধারালো অস্ত্রের কোপ মারল বাবা! উলুবেড়িয়ার রাজাপুর থানার নিমতলায় এই মারাত্বক ঘটনায় শোরগোল। জানা গিয়েছে, রাজাপুর নিমতলা এলাকার বাসিন্দা শ্যামপদ রাউত (৫৫) ও ছেলে গোপাল রাউতের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। গতকাল সেই বিবাদ চরমে পৌঁছায়।
অভিযোগ, আনুমানিক রাত ৯টা নাগাদ বাবা-ছেলের বচসা চলাকালীন বাবা শ্যামপদ রাউত ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও কাঁধে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় গোপাল রাউতকে প্রথমে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজিতে স্থানন্তরিত করা হয়। ঘটনার পরই অভিযুক্ত শ্যামপদ রাউতকে গ্রেফতার করেছে রাজাপুর থানার পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পারিবারিক অশান্তি চরমে, ছেলেকে ধারালো অস্ত্রের কোপ বাবার! রক্তস্রোত ঘরে...
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement