advertisement

#EgiyeBangla : সিঙ্গুরে ধানের বীজ বিলি, নিখরচায় সরকারি সাহায্যে খুশি কৃষকরা

Last Updated:

সিঙ্গুরে জমি ফিরিয়ে দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিঙ্গুরের প্রকল্প এলাকায় বিনা পয়সায় কৃষকদের ধান চাষের জন্য সরকারি ধানের বীজ ও বীজ শোধন করার ওষুধ দেওয়া হল।

#সিঙ্গুর: সিঙ্গুরে জমি ফিরিয়ে দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিঙ্গুরের প্রকল্প এলাকায় বিনা পয়সায় কৃষকদের ধান চাষের জন্য সরকারি ধানের বীজ ও বীজ শোধন করার ওষুধ দেওয়া হল। চাষের সময় অনুযায়ী বীজ বিলি করেছে রাজ্য। উদ্যোগে খুশি প্রায় পাঁচশজন কৃষক।
সিঙুরের জমিতে আজও কোথাও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের হুংকার। ক্ষমতায় এলে কৃষকদের জমি ফেরতের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত পেয়েছেন কৃষকরা।
সিঙ্গুরের কৃষকদের ভোলেননি মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে সিঙ্গুরের প্রকল্প এলাকায় কৃষকদের নিখরচায় ধানের বীজ ও বীজ শোধন করার ওষুধ দেওয়া হয়েছে। চাষের সময় অনুযায়ী বীজ মেলায় কৃষকদের মুখে তৃপ্তির হাসি।
advertisement
advertisement
সিঙ্গুরের কৃষকদের পাশে রয়েছে রাজ্য-
- গোপালনগর, বেড়াবেড়ি, বাজেমেলিয়া মৌজার কৃষকদের ধানের বীজ বিলি
- ধানের বীজ বিলি সিংহেরভেড়ি ও খােসরভেড়ি মৌজার কৃষকদেরও
- বিজিআরআই প্রকল্পে ১০০ কুইন্টাল ধানের বীজ বিলি
- কমপক্ষে ৫০০ কৃষক উপকৃত
কৃষকদের পাশে দাঁড়াতে সবরকম সাহায্যেই প্রস্তুত প্রশাসন। ১০০ দিনের কাজের প্রকল্পে সিঙ্গুরে চাষ উপযোগী জমি তৈরির কাজ চলছে। প্রকল্প এলাকায় জমি মালিকদের জমির সীমানা নির্ধারণের কাজ শুরু হবে শীঘ্রই। এখন শুধু লাঙল নিয়ে মাঠে নেমে পড়ার অপেক্ষা...
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla : সিঙ্গুরে ধানের বীজ বিলি, নিখরচায় সরকারি সাহায্যে খুশি কৃষকরা
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement