advertisement

বর্ষা এলেও বৃষ্টির আকাল, দক্ষিণবঙ্গে বিপাকে কৃষকরা

Last Updated:
#ক্যানিং: শেষ হতে চলেছে আষাঢ় মাস। বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কই! ধানচাষের জন‍্য বীজতলা তৈরি করে মাথায় হাত পুরুলিয়া, ক‍্যানিঙের কৃষকদের।
আষাঢ় মাস শেষ হতে আর কয়েকদিন। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও বৃষ্টির আকাল। সময়মতো ধানের বীজ ফেললেও পুরুলিয়ায় শুকনো ক্ষেতে ধুঁকছে বীজতলা। জলের অভাবে ক্ষেতও তৈরি করতে পারছেন না কৃষকরা। তাদের আশঙ্কা, এবার বৃষ্টি না হলে মাঠেই শুকিয়ে যাবে ধানের চারা। বর্ষার জল ধরে রাখার জন‍্য কাটা হয়েছে পুকুর, তৈরি করা হয়েছে জলাধার। কিন্তু বৃষ্টি নাহলে জল আসবে কোথা থেকে?
advertisement
ক‍্যানিং, বাসন্তী, গোসাবাতেও ছবিটা প্রায় এক। ধানচাষের বীজতলা তৈরির কাজ প্রায় শেষ। কিন্তু জল কই! জলের অভাবে বাকি রয়েছে ক্ষেত তৈরি। সংসার চালাতে একমাত্র সম্বল চাষআবাদ। বৃষ্টির অভাবে আতঙ্কে কৃষকরা।  ধানের চারা কি মাঠেই মারা যাবে? এবছর চাষ না হলে খাবেন কি? নানা প্রশ্ন ঘুম কাড়ছে ধানচাষিদের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষা এলেও বৃষ্টির আকাল, দক্ষিণবঙ্গে বিপাকে কৃষকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement