কয়েকদিনে হবে ব্যাপক লাভ! জেলায় এই প্রথম মালচিং পদ্ধতিতে হচ্ছে রসুন চাষ
- Reported by:Susmita Goswami
- Published by:Suman Majumder
Last Updated:
Agriculture- বর্তমান চাষবাসের ক্ষেত্রে কিটনাশক সার অপরিহার্য হয়ে পড়েছে। তবে জলঘর এলাকার এই রসুন চাষ নতুন দিগন্ত দেখাচ্ছে। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক উপায়েই মালচিং পেপারে চাষ করছেন মিঠু বাবু।
দক্ষিণ দিনাজপুর : গতানুগতিক চাষের বাইরে গিয়ে মালচিং পেপারের উপর রসুন চাষ করে তাক লাগালেন চাষি মিঠু বর্মন। জেলায় এই প্রথমবার তপন ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের তালমন্দীরা গ্রামের চাষি মিঠু বর্মন এই চাষাবাদ পদ্ধতি অবলম্বন করার মধ্য দিয়ে স্বল্প জায়গায় ব্যাপক পরিমাণ লাভের মুখ দেখছেন। অভিনব কায়দায় মালচিং পেপারের উপর রসুন চাষের সাফল্যের খতিয়ান দেখে স্থানীয় বেশকিছু চাষি এই চাষের উপর ঝোঁক বাড়াচ্ছে।
জানা গিয়েছে, আধুনিকীকরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্লাস্টিক মালচিং এর ব্যবহার জনপ্রিয় হচ্ছে। এটি আধুনিক চাষাবাদের একটি উন্নত পদ্ধতি। মালচিং পেপারে এই চাষাবাদের পদ্ধতি অতি সহজ। স্বল্প জায়গায় ব্যাপক পরিমাণ আর্থিক লাভবান হতে এই চাষাবাদ পদ্ধতি গ্রহণ করলে যেকোন কৃষকের চাষাবাদের খাটনি অনেকটাই কমে আসবে। জল সেচের খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। এছাড়াও আগাছা চাষ জমিতে অনেকটাই কম জন্মাবে। ফলে ফসলের দ্রুত বৃদ্ধি হয়।
advertisement
আরও পড়ুন- বন্ধ হয়ে যাবে টেস্ট বিশ্বকাপ! WTC Final-এর আগেই হবে বড় সিদ্ধান্ত? ব্যাপারটি কী
এ বিষয়ে চাষি মিঠু বর্মন জানান, পরীক্ষামূলকভাবে প্রায় ১৫ কাঠা জমিতে প্রথম মালচিং পেপারের উপর রসুন চাষ করেন তিনি। যা পুরোপুরি আগাছা নিড়ানি করার জন্য শ্রমিক খরচ ছাড়াই। এতে গাছের গ্রোথ ভাল হবার পাশাপাশি মাটির ময়েশ্চার ধরে রাখে। জৈব সার হিসেবে গোবর সার, খোল, নিম খোল ইত্যাদি ব্যবহার করায় ভাল মুনাফা পাবেন বলে ব্যাপক ভাবে জোর দিয়েছেন রসুন চাষে।
advertisement
advertisement
তিনি আরও জানান, যে সব চাষি রসুন চাষে জোর দিতে চাইছেন সেক্ষেত্রে মালচিং পেপারের উপর চাষ করলে তাতে ফলন হয় দ্বিগুণ। বিভিন্ন সরকারি দফতরের থেকে যারা শিক্ষানবিশ চাষের উপর প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা মাঝে মধ্যে এসে এখান থেকে মালচিং পেপারে কিভাবে চাষ করতে হয় সেই বিষয়ে খুঁটিনাটি খোঁজখবর নিয়ে থাকেন।
আরও পড়ুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে মহাচমক! কে থাকবে আর কে বাদ?
এই পদ্ধতিতে চারা রোপণের পর থেকে শুধুমাত্র দেখভাল করা ছাড়া আর তেমন কোনও পরিচর্যা করতে হয় না। মাটির সারিগুলো পলিথিন দিয়ে ঢেকে থাকার কারণে বাইরে থেকে কোনও ছত্রাক কিংবা রোগবালাই আক্রমণ করতে পারে না বলে কীটনাশক ব্যবহার করতে হয় খুবই কম।
advertisement
বর্তমান চাষবাসের ক্ষেত্রে কিটনাশক সার অপরিহার্য হয়ে পড়েছে। তবে জলঘর এলাকার এই রসুন চাষ নতুন দিগন্ত দেখাচ্ছে। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক উপায়েই মালচিং পেপারে চাষ করছেন মিঠু বাবু।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2025 8:28 PM IST









