advertisement

Farakka:আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ মহিলাকে হাতেনাতে গ্রেফতার করল জঙ্গিপুর থানার পুলিশ

Last Updated:

গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে নিউ ফরাক্কার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

#ফরাক্কা: ফরাক্কাতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার এক মহিলা। আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনায় মহিলাকে গ্রেফতার করেছে জঙ্গিপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ফরাক্কার নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে এলাকায়।
জঙ্গিপুর জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার কাছ থেকে তিনটে সেভেন এমএম পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২০ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় এসটিএফ এবং ফরাক্কা থানার পুলিশ। মহিলাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত মহিলার নাম মর্জিনা বিবি, বয়স ৫৫ বছর, বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার বামনতলায়।
advertisement
advertisement
গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে নিউ ফরাক্কার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। মহিলা আগ্নেয়াস্ত্রগুলো কী উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাচ্ছিল, তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত মহিলাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
Koushik Adhikary
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farakka:আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ মহিলাকে হাতেনাতে গ্রেফতার করল জঙ্গিপুর থানার পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement