advertisement

North 24 Parganas News: রক্ষণাবেক্ষণের অভাবে জমেছিল মিথেন, বসিরহাটের ইটভাটা দুর্ঘটনার কারণ প্রকাশ্যে

Last Updated:

উত্তর ২৪ পরগনার বসিরহাট-১ ব্লকের শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের ইটিন্ডা ঘাট ধলতিথা কৃষ্ণা ভাটার চিমনি ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন

দীর্ঘদিন  চিমনি রক্ষণাবেক্ষণের অভাব মিথেন গ্যাস বিস্ফোরণে বসিরহাটে
দীর্ঘদিন  চিমনি রক্ষণাবেক্ষণের অভাব মিথেন গ্যাস বিস্ফোরণে বসিরহাটে
উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন চিমনি রক্ষণাবেক্ষণের অভাবে চিমনির মধ্যে জমেছিল মিথেন গ্যাস। তাতেই বিস্ফোরণ হয় বসিরহাটের ইটভাটায়। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।
উত্তর ২৪ পরগনার বসিরহাট-১ ব্লকের শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের ইটিন্ডা ঘাট ধলতিথা কৃষ্ণা ভাটার চিমনি ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবার তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে সব কিছু খুঁটিয়ে দেখে। তাতেই জানা যায়, ৩০ বছরের পুরনো এই ভাটা। এখানে গত কয়েক বছর ধরে চিমনির রক্ষণাবেক্ষণ হয়নি। শীতে ভাটার মরশুম শুরু হয়। মূলত রক্ষণাবেক্ষণের অভাবেই চিমনিতে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক অনুমান।
advertisement
advertisement
বুধবার সন্ধেতে ভাটার চিমনির তলায় আগুন দিতেই ১২০ ফুটের এই চিমনিতে বিস্ফোরণ হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তলায় দাঁড়িয়ে থাকা দক্ষ শ্রমিক সহ অন্য ভাটার মালিকরা গুরুতর জখম হন। হাসপাতালে ভর্তি দু’জনের মৃত্যু হয়। এদিকে ধ্বংসস্তূপের নিচে পড়েছিল দু’জনের দেহ। আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
ইতিমধ্যে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শেষ হয়েছে। প্রশাসন উদ্ধারকাজ প্রায় শেষ করে এনেছে। তবে মৃত ও আহতদের ক্ষতিপূরণের বিষয়ে এখনও কোন‌ও কিছু ঘোষণা করা হয়নি।
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: রক্ষণাবেক্ষণের অভাবে জমেছিল মিথেন, বসিরহাটের ইটভাটা দুর্ঘটনার কারণ প্রকাশ্যে
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement